এবার নিষিদ্ধ হলেন মিশা-রিয়াজ

প্রকাশিত: ৮:২৮ অপরাহ্ণ, জুলাই ১১, ২০১৭

এবার নিষিদ্ধ হলেন মিশা-রিয়াজ

Manual4 Ad Code

বিনোদন ডেস্ক :: বাংলাদেশে যৌথ প্রয়োজনার ছবি চালানো নিয়ে বিগত কয়েক মাস ধরে বিভক্ত চলচ্চিত্রাঙ্গনের কলাকুশলি ও শিল্পীরা। কিছুদিন আগে দেশের অন্যতম জনপ্রিয় নায়ক শাকিব খানকে বয়কট করেছিল চলচ্চিত্র পরিবার নামের ১৮ সংগঠনের একটি ঐক্যজোট। এবার বাংলা সিনেমার জনপ্রিয় নায়ক রিয়াজ ও শক্তিমান অভিনেতা মিশ সওদাগরকে বয়কট করলো চলচ্চিত্র প্রদর্শক সমিতি। এই তালিকায় আরো আছেন প্রযোজক খোরশেদ আলম খসরু।

Manual8 Ad Code

গত ঈদ থেকে জাজ মাল্টিমিডিয়ার বিরুদ্ধে নিয়ম বহির্ভূতভাবে ছবি যৌথ প্রযোজনার নাম দিয়ে ভারতীয় সিনেমা বানানো হচ্ছিল বলে অভিযোগ উঠেছে। অন্য দিকে প্রযোজনার নামে যৌথ সিনেমা নিয়ে প্রতারণা বন্ধ করতে নানামুখী আন্দোলন করে আসছে চলচ্চিত্র শিল্পী, পরিচালক সমিতিসহ ১৮টি সংগঠন। বিষয়গুলো নিয়ে গোটা শিল্পীসমাজ দ্বিধাবিভক্ত।

জানা গেছে, জাজ মাল্টিমিডিয়াকে সমর্থন করছেন মধুমিতা হল মালিক ইফতেখার উদ্দিন নওশাদের নেতৃত্বে চলা প্রদর্শক সমিতির নেতারা। তাদের পক্ষে সমর্থন রয়েছে বুকিং এজেন্ট সমিতি, পরিবেশক সমিতিসহ অনেক প্রযোজক, নির্মাতা এবং শিল্পী।

মঙ্গলবার (১১ জুলাই) মিশা-রিয়াজ ও খসরুকে বয়কটের সিদ্ধান্ত জানালো প্রদর্শক সমিতি। এক বার্তায় সংগঠনটির সভাপতি ইফতেখার উদ্দিন নওশাদ জানান, অভিনেতা রিয়াজ, মিশা সওদাগর ও প্রযোজক খসরুর সিনেমা চালাবে না প্রদর্শক সিমিতির সকল সদস্য হল মালিকরা।

Manual7 Ad Code

মধুমিতা হলের মালিক নওশাদ বলেন, ‘কমিটির বেশ কয়েকজন সদস্য মিলে সিদ্ধান্ত নেয়া হয়েছে যে দেশের সিনেমা হলগুলো নায়ক রিয়াজ, খলনায়ক মিশা সওদাগর ও প্রযোজক খসরুর ছবি প্রদর্শন করবো না। এটা প্রাথমিক সিদ্ধান্ত, আগামী ২৬ জুলাই সমিতির বার্ষিক সভায় চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।’

Manual2 Ad Code

বয়কটের কারণ সম্পর্কে বিস্তারিত জানা না গেলেও একটি সূত্র বলছে, তথ্য মন্ত্রণালয় যৌথ প্রযোজনার ছবি নির্মাণ নীতিমালা না হওয়া পর্যন্ত বন্ধ রাখার যে সিদ্ধান্ত নিয়েছে সেটিতে অসন্তুষ্ঠ হয়েই নতুন ইস্যুতে পরিস্থিতি ঘোলা করছে প্রদর্শক সমিতি ও তাদের সমর্থকরা।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code