এবার বাংলা ছবির আইটেম গানে সানি লিওন

প্রকাশিত: ২:০৩ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০১৭

এবার বাংলা ছবির আইটেম গানে সানি লিওন

Manual7 Ad Code

বিনোদন ডেস্ক :: খুব শীঘ্রই বাংলা ছবিতে দেখা যাবে সানি লিওনকে। তবে বাংলাদেশে নয়, ভারতীয় বাংলা সিনেমায় পাওয়া যাবে সাবেক এই পর্নো তারকাকে।

Manual3 Ad Code

জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’ দিয়ে বলিউডে আগমন ঘটে সানি লিওনের। নীল দুনিয়া ছেড়ে পুরোপুরি মনোনিবেশ করেন বলিউডের রুপালি পর্দায়। নিজের পরিশ্রম ও মেধা দিয়ে ধীরে ধীরে জায়গা করে নিয়েছেন বলিউডে। সর্বশেষ তাকে দেখা গিয়েছিল শাহরুখ অভিনীত ‘রেইস’র একটি আইটেম গানে।

তবে এবার আবারও চমক নিয়ে হাজির হচ্ছেন সানি। জানা গেছে, কলকাতার একটি বাংলা ছবিতে কাজ করতে যাচ্ছেন তিনি। এ খবরে নড়েচড়ে বসেছেন বাংলা ছবির দর্শকরা। পরিচালক স্বপন সাহা পরিচালিত একটি ছবির আইটেম গানে নাচবেন সানি। গানটির কোরিওগ্রাফি করবেন ভারতের ড্যান্স গুরু হিসেবে পরিচিত প্রভু দেবা।

Manual6 Ad Code

তবে ছবিটির নাম জানা যায়নি এখনও। এর আগেও সানি বেশ কিছু আঞ্চলিক ছবির আইটেম গানে কাজ করেছেন। তবে কোনো বাংলা ছবিতে এবারই প্রথম।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code