ইমরানের ওপর ছাত্রলীগের ‘ডিম হামলা’

প্রকাশিত: ৩:০৬ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০১৭

ইমরানের ওপর ছাত্রলীগের ‘ডিম হামলা’

Manual7 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করে স্লোগান দেয়ার অভিযোগে দায়ের করা মামলায় গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের জামিনের প্রতিবাদে রোববার দুপুর পৌঁনে ১২টার দিকে সিএমএম আদালতের সামনে বিক্ষোভ করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা।

Manual8 Ad Code

মিছিল থেকে ইমরানকে লক্ষ্য করে ডিম ও জুতাও নিক্ষেপ করা হয়। ছাত্রলীগের নেতাকর্মীদের ছোড়া কয়েকটি ডিম ইমরানের শরীরে ও গাড়িতে এসে পড়ে।

এসময় ইমরানের বিরুদ্ধে নানা স্লোগান দেয়া হয়। গণজাগরণ মঞ্চের মুখপাত্র যতক্ষণ পর্যন্ত প্রকাশ্যে ক্ষমা না চাইবেন আন্দোলন ততক্ষণ চলবে বলেও জানান মিছিলে অংশ নেয়া একজন।

Manual8 Ad Code

এরআগে রোববার সকালে ঢাকা মহানগর হাকিম এস এম মাসুদ জামানের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার ও সহযোগী সনাতন উল্লাহ। শুনানি শেষে আদালত তাদের জামিন মঞ্জুর করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২৮ মে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে থেকে রাজু ভাস্কর্য পর্যন্ত মিছিল নিয়ে যায় গণজাগরণ মঞ্চের কর্মীরা। ভাস্কর্য নিয়ে অপরাজনীতির প্রতিবাদে করা মশাল মিছিলে নেতৃত্ব দেন ইমরান এইচ সরকার। এ ছাড়া সনাতন উল্লাহ মিছিলে স্লোগান দেন। মিছিলে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি স্লোগান দেন আসামিরা। এ ধরণের স্লোগান দেয়ায় মানহানি হয়েছে বলে ৩১ মে ঢাকা মহানগর হাকিম এস এম মাসুদ জামানের আদালতে মামলাটি করেন ছাত্রলীগের কেন্দ্রীয় শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক গোলাম রব্বানী।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code