টপচার্টের শীর্ষে শাকিব-শুভশ্রীর ‘ষোলো আনা’

প্রকাশিত: ৩:১২ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০১৭

টপচার্টের শীর্ষে শাকিব-শুভশ্রীর ‘ষোলো আনা’

Manual5 Ad Code

বিনোদন ডেস্ক :: ঢালিউড সুপারস্টার শাকিব খান ও কলকাতার অভিনেত্রী শুভশ্রী অভিনীত ‘নবাব’ ছবির সবচেয়ে জনপ্রিয় গান ‘ষোলো আনা’। শুধু এই ছবির না, চলতি বছর প্রকাশ হওয়া চলচ্চিত্রের অন্যতম হিট গানও এটি। প্রকাশের পর থেকে  ইউটিউবে গানটি রীতিমত ঝড় তোলে। দুই বাংলার দর্শক-শ্রোতার কাছে শাকিব-শুভশ্রীর রোম্যান্টিক রসায়ন বেশ গ্রহণযোগ্যতা পায়।

সাফল্যের ধারাবাহিকতায় ‘ষোলো আনা’ গানটি এখনো রয়েছে টপচার্টের শীর্ষে। তাও আবার কলকাতার জনপ্রিয় রেডিও স্টেশন রেডিও মিরচির টপচার্টে। দ্বিতীয় স্থানে রয়েছে ‘বস-টু’ ছবির গান’ উড়েছে মন’। ‘ষোলো আনা’ ছাড়াও টপ টেন বাংলা গানের এই বিভাগের ৫ম স্থানে ‘নবাব’র আরেকটি গান ‘যাবো নিয়ে’।

Manual2 Ad Code

‘ষোলো আনা’ গানটি গেয়েছেন শাদাব হাশমি ও আকৃতি কাক্কার। এর সঙ্গীতায়োজন করেছেন স্যাভি। বলিউড কোরিওগ্রাফার আদিল শেখের নির্দেশনায় গানটিতে শাকিব-শুভশ্রী ছাড়াও পারফর্ম করেছে একদল নৃত্যশিল্পী।

ইউটিউবে ‘ষোলো আনা’ গানটি শুধু মাত্র জাজ মাল্টিমিডিয়ার চ্যানেল থেকেই দেখেছে ৬৬ লাখ ৩৪ হাজারের বেশি দর্শক। এছাড়া ছবিটির কলকাতা অংশের প্রযোজক এসকে মুভিজের চ্যানেল থেকেও দেখেছে ৬১ লাখের বেশি দর্শক।

Manual1 Ad Code

প্রসঙ্গত, জয়দীপ মুখার্জি পরিচালিত ‘নবাব’ ছবিতে অভিনয় করেছেন শাকিব খান, শুভশ্রী, অমিত হাসান, সব্যসাচী চক্রবর্তী, খরাজ মুখার্জি, রজতাভ দত্ত প্রমুখ। ছবিটি বাংলাদেশে ব্লকবাস্টার হিট হয়ে এখন কলকাতায় মুক্তির অপেক্ষায় রয়েছে।

দেখুন সুপারহিট ‘ষোলো আনা’ গানটি:

Manual8 Ad Code

কেআই/

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code