ঘনিষ্ঠ দৃশ্য ভাইরালে চটেছেন প্রিয়াঙ্কা চোপড়া

প্রকাশিত: ৫:০৩ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০১৭

ঘনিষ্ঠ দৃশ্য ভাইরালে চটেছেন প্রিয়াঙ্কা চোপড়া

Manual8 Ad Code

বিনোদন ডেস্ক :: বেওয়াচখ্যাত বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। এই পর্যন্ত তিনটি হলিউড সিনেমায় সুযোগ পেয়েছেন তিনি। হলিউডে তার তৃতীয় ছবির নাম ‘ইজন’ট ইট রোমান্টিক?’ ছবির শিরোনামের সঙ্গে তাল মেলাতে গিয়ে সহ অভিনেতার সঙ্গে রোমান্সে মেতে উঠলেন তিনি। আর সেই ছবি ভাইরাল হলো সামাজিক যোগাযোগ মাধ্যমে।

Manual8 Ad Code

আর তাতেই বেজায় চটেছেন এ অভিনেত্রী।

Manual3 Ad Code

জানা যায়, ছবিতে ইয়োগা অ্যাম্বাসেডরের ভূমিকায় দেখা যাবে প্রিয়াঙ্কাকে। ফাঁস হওয়া ভিডিওতে দেখা যায়-প্রিয়াঙ্কা বিষম খেলে হেইমলিচ ম্যান্যুভার (পেছন দিক থেকে জাপটে ধরে পেটে চাপ দিয়ে প্রাথমিক চিকিৎসা) পদ্ধতিতে তাকে সাহায্য করার চেষ্টা করছেন অ্যাডাম ডেভাইন।

Manual8 Ad Code

এদিকে, এ ধরণের ছবি ভাইরাল হোক সেটা চাননি নায়িকা। তিনি শুটিং ইউনিটের সিকিউরিটি নিয়েও প্রশ্ন তুলেছেন। তবে ছবি পরিচালক আশ্বস্ত করেছেন এটি আর হবে না।

সিনেমাটি পরিচালনা করছেন স্ট্রাউস-স্কুলসন। এটি ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code