গুরু পিঠে চড়লেই গর্ভবতী হচ্ছেন নারীরা!

প্রকাশিত: ৫:০৬ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০১৭

গুরু পিঠে চড়লেই গর্ভবতী হচ্ছেন নারীরা!

Manual5 Ad Code

এক্সক্লুসিভ ডেস্ক :: লাইন ধরে শুয়ে আছেন নারীরা। উদ্দেশ্য ‘গুরুদেব’ তাদের পিঠে চড়বেন। এক সময় চড়লেন। হঠাৎ কেউ দেখলে মনে করবে ভীড়ের মাঝে পদদলিত হচ্ছে মানুষ, বিশেষ করে নারীরা! যদিও চলছে বাদ্য। নারীদের বিশ্বাস, এতে তারা গর্ভবতী হবেন!

ভারতের দক্ষিণাঞ্চলের অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলার লক্ষ্মী নরসিমা স্বামী মন্দিরের ঘটনা এটি। খবর ডেইলিমেইলের।

এখানে প্রত্যেক বছর জুলাই মাসে বহু পুরনো ধর্মীয় ঐতিহ্য অনুযায়ী সন্তান ধারণের ক্ষমতা পাওয়ার আশায় নরনারীরা জড়ো হন।

Manual8 Ad Code

প্রজন্মের পর প্রজন্ম পাহাড়ি উপত্যকরার নারীরা ‘একাদশী’ নামের এ উৎসব পালন করছেন।

Manual4 Ad Code

জানা যায়, নির্দিষ্ট দিনে নারী-পুরুষ জড়ো হয়ে মন্দিরের সামনে লাইন ধরে শুয়ে পড়েন। এরপর অপেক্ষা করতে থাকেন ধর্মীয় গুরু বা স্বামীজির জন্য। গলায় মালা পরে হাজির হন স্বামীজি। নারীদের পিঠ মাড়িয়ে দীর্ঘপথ পাড়ি দেন তিনি। এ সময় হাজারো মানুষ তা প্রত্যক্ষ করেন।

Manual3 Ad Code

যদিও অনেকেই অভিযোগ করেন, স্বামীজির এই কর্মে তাদের কোনো কাজ হয়নি।

Manual5 Ad Code

অন্ধ্রপ্রদেশের মানাকসিরা শহরের নির্বাহী ম্যাজিস্ট্রেট হরিলাল নায়ক জানান, ওই অঞ্চলের মানুষ প্রজন্মের পর প্রজন্ম এই গভীর বিশ্বাস ধারণ করে আসছেন।

তিনি বলেন, এটা এখন পরিষ্কার স্বামীজি তাদের পিঠের ওপর দিয়ে হাঁটলেও গর্ভবর্তী হতে পারছেন না। তারপরেও তাদের বিশ্বাসের জোর কমছে না। প্রশাসনের বাধা সত্ত্বেও প্রত্যেক বছর তারা আসছেন। একবার যদি কাজে লাগে!

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code