৪ নেতা স্মরণে বিশ্বনাথ আ.লীগের শোকসভা

প্রকাশিত: ৪:৫৭ অপরাহ্ণ, জুলাই ২০, ২০১৭

৪ নেতা স্মরণে বিশ্বনাথ আ.লীগের শোকসভা

Manual5 Ad Code

বিশ্বনাথ প্রতিনিধি :: বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত আওয়ামী লীগ কর্মী বান্ধব একটি রাজনৈতিক দল। যেখানে মৃত্যুর পরও দলের ত্যাগী নেতাকর্মীকে স্মরণ করা হয় তাদের যোগ্যতা, দক্ষতা ও নেতৃত্বের কারণে। জনগণের কল্যাণেই কাজ করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা, তাই বলেই দেশের মানুষ বার বার আওয়ামী লীগকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চান।

Manual6 Ad Code

বুধবার বিকেলে বিশ্বনাথে উপজেলা শ্রমিক লীগের উদ্যোগে প্রয়াত ‘বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার, সাবেক সাধারণ সম্পাদক আছলম খান, উপজেলা কৃষক লীগ ও শ্রমিক লীগের সাবেক যুগ্ম আহবায়ক প্রভাত বৈদ্য, উপজেলা শ্রমিক লীগের সহ সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক আরশ আলী’ স্মরণে আয়োজিত শোকসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন। দোয়া পরিচালনা করে প্রবাসী সিরাজুল ইসলাম সাদ।

উপজেলা শ্রমিক লীগের সভাপতি আমির আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক মোঃ আসাদুজ্জামান, উপজেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি সাধন চন্দ্র দাশ, সাবেক সহ সভাপতি শংকর দাশ শংকু, উপজেলা যুবলীগের আহবায়ক মকদ্দছ আলী, যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মুহিবুর রহমান সুইট, জেলা ছাত্রলীগের সদস্য কাওছার আহমদ, বিশ্বনাথ ডিগ্রি কলেজ ছাত্রলীগ নেতা মিয়াদ আহমদ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক লীগের সহ অর্থ সম্পাদক দুলাল মিয়া।

Manual5 Ad Code

সভায় উপস্থি ছিলেন প্রবাসী আওলাদ আলী, বিশ্বনাথ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি বীরেন্দ্র কর, ময়না মিয়া, উপজেলা শ্রমিক লীগের কার্যকরী সভাপতি ফজর আলী মেম্বার, সহ সভাপতি তাজির আলী, নির্বাহী সম্পাদক আজাদ আহমদ, যুগ্ম সম্পাদক রবিউল আলী, সাংগঠনিক সম্পাদক আরান কুমার দেব, প্রচার ও প্রকাশনা সম্পাদক আখলুছ আলী, অর্থ সম্পাদক আছকির মিয়া, দপ্তর সম্পাদক আনছার আলী, মাইক্রোবাস শ্রমিক লীগের সভাপতি মুহিবুর রহমান গোলাপ, শ্রমিক লীগ নেতা মানিক মিয়া, আশিক আলী, শফিক মিয়া, আক্তার হোসেন, মখলিছ আলী, রইছ আলী, ছাত্রলীগ নেতা রাজু আহমদ খান, এনামুল হক বিজয়, মুজিবুর রহমান, সিরাজুল ইসলাম রুকন, মাসুদ আহমদ, নজরুল ইসলাম, মাছুম আহমদ, জুয়েল আহমদ, শুভ, জগন্নাথপুর সিএনজি শ্রমিক লীগ নেতা জিলু মিয়া, হাবিবুর রহমান মিনু, জুনাব আলী, মানিক মিয়া, আসমত আলী, কবির মিয়া, সাদ মিয়া, বাবুল মিয়া, ছোরাব আলী, বকুল মিয়া, আছাব আলী, খাইরুল ইসলাম প্রমুখ।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code