খালেদা জিয়া ক্ষমতায় আসলে কলেজ বন্ধ করে দিবে : হবিগঞ্জে নাসিম

প্রকাশিত: ১:১৩ পূর্বাহ্ণ, জুলাই ২১, ২০১৭

খালেদা জিয়া ক্ষমতায় আসলে কলেজ বন্ধ করে দিবে : হবিগঞ্জে নাসিম

Manual1 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, হবিগঞ্জ মেডিকেল কলেজে আগামী ১০ জানুয়ারি থেকে ক্লাশ শুরু হবে। কিন্তু খালেদা জিয়া ক্ষমতায় আসলে কলেজ বন্ধ করে দিবে। তাই নিজের এবং জেলাবাসীর স্বার্থে আবারো নৌকায় ভোট দিন।

Manual4 Ad Code

বৃহস্পতিবার বিকাল ৬টায় হবিগঞ্জ শিরিষতলা মাঠে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এর আগে বিকাল ৪টার দিকে ২৫০ শয্যা বিশিষ্ট ৬ তলা ভবনের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী।

Manual3 Ad Code

শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হব নতুবা বিএনপি-জামাতের জঙ্গিরা মাথা চাড়া দিয়ে উঠবে মন্তব্য করে স্বাস্থ্যমন্ত্রী বলেন,  শুধু জয়বাংলা স্লোগান দিলেই ভোট বাড়বে না, জনগণের সেবা করেন নৌকায় ভোট বাড়বে।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার ৬ হাজার ডাক্তার ও ১০ হাজার নার্স নিয়োগ করায় জনসাধারণের চিকিৎসা সুবিধা বৃদ্ধি পেয়েছে। আওয়ামী লীগকে হবিগঞ্জবাসী বার বার ভোট দিয়ে জয়যুক্ত করেছেন। তাই হবিগঞ্জের উন্নয়নে সরকার ভূমিকা রাখছে।

Manual6 Ad Code

আগামী এক বছরের মধ্যে প্রতিটি উপজেলায় আধুনিক হাসপাতালে উন্নিত করবো। এ জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ ঘোষণা  ও গরীব মানুষদের সেবা নিশ্চিত করতে ডাক্তারদের নির্দেশ দেন তিনি।

সুধি সমাবেশে সভাপত্বি করেন- হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও হবিগঞ্জ- ৩ সংসদীয় আসনের সদস্য এডভোকেট মোঃ আবু জাহির।

হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি আয়োজিত অনুষ্ঠান পরিচালনা করেন জেলা কালচারাল অফিসার অসিত বরন দাস গুপ্ত ও বিয়াম স্কুলের প্রিন্সিপাল সৈয়দা রওশন সুলতানা।

বক্তব্য রাখেন- সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মাজিদ খান, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মুশফিক হোসেন চৌধুরী, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব সিরাজুল ইসলাম, জেলা প্রশাসক সাবিনা আলম, সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ মুরশেদ আহমেদ চৌধুরী, আওয়ামী লীগ জাতীয় পরিষদের সদস্য শহীদ উদ্দীন চৌধুরী, জেলা সিভিল সার্জন সুচিন্ত চৌধুরী, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক অতিন্দ্র চন্দ্র দেব প্রমুখ।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code