১১ বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন তাহসান-মিথিলা

প্রকাশিত: ২:০৯ পূর্বাহ্ণ, জুলাই ২১, ২০১৭

১১ বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন তাহসান-মিথিলা

Manual6 Ad Code

বিনোদন ডেস্ক :: অবশেষে দীর্ঘ ১১ বছর সংসারের ইতি টানলেন তাহসান-মিথিলা। বৃহস্পতিবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে আনুষ্ঠানিকভাবে তাদের ডিভোর্সের বিষয়টি স্বীকার করে নেন তাহসান।

Manual5 Ad Code

এ নিয়ে এতদিন শুধুই তাদের বিচ্ছেদের গুঞ্জন শোনা যাচ্ছিল। অবশেষে এটি সত্যি হচ্ছে। তাহসান ও মিথিলা একসঙ্গে থাকছেন না বেশ কয়েক মাস ধরে।

জানা গেছে, শিগগিরই তাদের ডিভোর্সের আনুষ্ঠানিকতা হবে। ক্যারিয়ারের কথা চিন্তা করেই এতদিন চুপ ছিলেন তারা।

Manual3 Ad Code

তাহসান-মিথিলার সংসারে রয়েছে একমাত্র কন্যা-সন্তান আইরা তাহরিম খান। মিথিলার কাছেই থাকে আইরা তাহরিম খান।

Manual8 Ad Code

তাহসান-মিথিলা বলেন, ‘অতি দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের বিবাহবিচ্ছেদ হচ্ছে। গত কয়েক মাস ধরেই আমরা বিষয়টি নিয়ে ভাবছিলাম। অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত নিলাম। আমরা আমাদের এ সিদ্ধান্তে অনেকেই হয়তো ব্যথিত হবেন। সেজন্য আমরা দুঃখ প্রকাশ করছি।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালে কণ্ঠশিল্পী হিসেবে পরিচিত হয়ে ওঠেন মেধাবী ছাত্র তাহসান। সে সময় মিথিলার সঙ্গে পরিচয় তার। এরপর তাহসানের মনের ঘরে বাঁধা পড়েন মিথিলা। ২০০৬ সালের ৩ আগস্ট বিবাহবন্ধনে আবদ্ধ হন তাহসান-মিথিলা।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code