কানাইঘাটের প্রবাসীসহ অর্ধশতাধিক ব্যক্তিবর্গের জাপায় যোগদান

প্রকাশিত: ১২:৫৩ পূর্বাহ্ণ, জুলাই ২৭, ২০১৭

কানাইঘাটের প্রবাসীসহ অর্ধশতাধিক ব্যক্তিবর্গের জাপায় যোগদান

Manual1 Ad Code

কানাইঘাট প্রতিনিধি :: জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য জাপার কেন্দ্রীয় নেতা আলহাজ¦ সেলিম উদ্দিনের হাতে ফুলের তোড়া দিয়ে জাতীয়পার্টির আদর্শে উদ্বুদ্ধ হয়ে জাতীয়পার্টিতে যোগদান করেছেন কানাইঘাটের সৌদি প্রবাসী সমাজসেবী অলিউর রহমান ইয়াহিয়া।

Manual3 Ad Code

বুধবার (২৬ জুলাই) বিকেল ২টায় সেলিম উদ্দিন এমপির সিলেট শহরস্থ বাস ভবনে কানাইঘাট সদর ইউপির বীরদল আগফৌদ গ্রামের বাসিন্দা সৌদি প্রবাসী সমাজকর্মী অলিউর রহমান ইয়াহিয়ার নেতৃত্বে প্রায় অর্ধশতাধিক বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ জাতীয় পার্টিতে যোগদান করেন।

উক্ত যোগদান অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা জাপার সভাপতি এডভোকেট আব্দুর রহিম, সাধারণ সম্পাদক বাবুল আহমদ, উপজেলা জাতীয় ছাত্র সমাজের সভাপতি আজাদ স্বাধীন, উপজেলা স্বেচ্ছাসেবক পার্টির সাবেক আহ্বায়ক জয়নাল আবেদীন, পৌর যুব সংহতির সভাপতি সেলিম আহমদ প্রমুখ।

Manual6 Ad Code

অলিউর রহমান ইয়াহিয়াসহ অর্ধশতাধিক ব্যক্তিবর্গ জাতীয়পার্টিতে যোগদান করায় সেলিম উদ্দিন এমপি সবাইকে অভিনন্দন জানিয়ে বলেন, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সাবেক সফল রাষ্ট্রপতি হোসেইন মোহাম্মদ এরশাদের হাত ধরে এদেশের সকল উন্নয়ন মূলক কর্মকান্ড বাস্তবায়িত হয়েছিল। আজকের উপজেলা পদ্ধতি এবং উপজেলা পরিষদ এরশাদ গ্রাম বাংলার মানুষের উন্নয়নের জন্য করেছিলেন। তাই এদেশের খেটে খাওয়া মানুষ জাতীয়পার্টির আদর্শে উজ্জীবিত হয়ে পল্লীবন্ধু এরশাদের হাতকে শক্তিশালী করার জন্য জাতীয়পার্টিতে যোগদান করে যাচ্ছেন। কানাইঘাটের আত্মসামাজিক উন্নয়ন ও জাপার সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করার জন্য যোগদানকারী ব্যক্তিত্ব অলিউর রহমান ইয়াহিয়া সহ অন্যান্যরা কাজ করে যাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Manual4 Ad Code

জাপায় যোগদানকারী সমাজসেবী প্রবাসী ওলিউর রহমান ইয়াহিয়া বলেন, আমি দীর্ঘদিন ধরে সৌদিআরবে বিভিন্ন ব্যক্তির সহযোগিতায় এলাকার মসজিদ, মাদ্রাসা, রাস্তা-ঘাট ও শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়নে কাজ করে যাচ্ছি। সেলিম উদ্দিন এমপির নেতৃত্বে কানাইঘাটে উন্নয়নের জোয়ার বইছে। সেই উন্নয়নে শামিল হওয়ার জন্য জাতীয় পার্টির আদর্শে উদ্বুদ্ধ হয়ে সেলিম উদ্দিন এমপির হাতে ফুলের তোড়া উপহার দিয়ে তিনি জাতীয়পার্টিতে যোগদান করেছেন।

Manual1 Ad Code

এদিকে, উপজেলা ছাত্র সমাজের সভাপতি আজাদ স্বাধীন জানান, প্রবাসী অলিউর রহমান ইয়াহিয়ার মতো সমাজকর্মীরা জাতীয়পার্টিতে যোগদান করায় বিশেষ করে এমপি সেলিম উদ্দিনের হাত আরো শক্তিশালী হবে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code