বিশ্বনাথ ছাত্রলীগের কমিটি ঘোষণার ৪ ঘন্টা পর বিদ্রোহী কমিটি গঠন

প্রকাশিত: ১২:২৯ পূর্বাহ্ণ, আগস্ট ২, ২০১৭

বিশ্বনাথ ছাত্রলীগের কমিটি ঘোষণার ৪ ঘন্টা পর বিদ্রোহী কমিটি গঠন

Manual7 Ad Code

বিশ্বনাথ প্রতিনিধি :: বাংলাদেশ ছাত্রলীগ সিলেট জেলা শাখার আওতাধীন বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের কমিটি গত সোমবার বিকেলে এক বছর মেয়াদি অনুমোদন দেওয়া হয়েছে।

Manual4 Ad Code

কমিটি অনুমোদনের প্রায় ৪ ঘন্টার পর এ কমিটিকে প্রত্যাখ্যান করে সোমবার রাত ৯টায় পাল্টা কমিটি ঘোষণা করেছে বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগ।

Manual8 Ad Code

জেলা ছাত্রলীগ অনুমোদিত বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের সভাপতি শিতল বৈদ্য, সাধারণ সম্পাদক মোবারক হোসাইন রেখে ৩০ জনের নাম উল্লেখ করে কমিটি গঠন করা হয়।

অপরদিকে, রাজু আহমদ খানকে সভাপতি ও শামিম আহমদকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট বিদ্রোহী কমিটি ঘোষণা করা হয়। সোমবার রাত ৯টায় উপজেলা সদরের নতুনবাজারস্থ আরামবাগ এলাকায় উপজেলা ছাত্রলীগের এক সভায় তারা জেলা ছাত্রলীগের অনুমোদিত কমিটি প্রত্যাখ্যান করে এ কমিটি গঠন করেন। ওই কমিটিও এক বছর মেয়াদি করা হয়েছে।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code