‘আমার ফিগার এখনও পারফেক্ট নয়’

প্রকাশিত: ৫:৫১ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০১৭

‘আমার ফিগার এখনও পারফেক্ট নয়’

Manual2 Ad Code

বিনোদন ডেস্ক :: ‘দম লাগাকে হাইশা’ ছবি করে পরিচিতি পান এবং ‘টয়লেট: এক প্রেমকথা’ করে জনপ্রিয়তা পান অভিনেত্রী ভূমি পেদনেকার। ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন ছিল তার। বলিউড ছবিতে অভিনয় করতে গেলে রোগা হওয়াই তো প্রাথমিক শর্ত। সেক্ষেত্রে ভূমি পেদনেকার ‘দম লাগাকে হাইশা’ ছবিতে চরিত্রের জন্য মোটা হয়েছিলেন।

Manual5 Ad Code

তিনি বলেন, ‘জানতাম, এরপর অন্যান্য চরিত্র করতে গেলে রোগা হতে হবে। এক বছর সময় নিয়ে ওজন কমিয়েছি। কোনও তাড়াহুড়ো করিনি। ফিল্ম ইন্ডাস্ট্রিতে অনেক পরিবর্তন হয়েছে। দশ বছর আগে হয়তো এই ওজন বাড়ানোর ঝুঁকি নিতে পারতাম না। পরিচালকেরাও জানতেন, আমি ওজন কমিয়ে ফেলবই। তাই তারাও কোনো কিছু জোর করে চাপিয়ে দেননি। তবে হ্যাঁ, আমার ফিগার কিন্তু এখনও পারফেক্ট নয় (হাসি)!’

‘টয়লেট: এক প্রেমকথা’ সিনেমায় অক্ষয়ের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সম্পর্কে তিনি জানান, প্রথম দিনই সেটে বলে দিয়েছিলেন, আমরা খুব মজা করে কাজ করব। অক্ষয় সব সময় হাসিখুশি থাকতে পারেন। এটা একটা বড় গুণ। আমাদের মতো নতুনদের কাছে তার সঙ্গে কাজ করাটা একটা অভিজ্ঞতার মতো। আমার বাড়ির কাছে একবার অক্ষয় কুমার শুটিং করতে এসেছিলেন। তাতেই আমাদের কী উত্তেজনা! এখন ভাবলে হাসি পায়। কে জানত, একদিন আমি তার সঙ্গেই কাজ করব।

Manual5 Ad Code

ভারতের আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, ভূমি পেদনেকার অবসরে মায়ের সঙ্গে সময় কাটাতে এবং বই পড়তে ভালোবাসেন।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code