সন্তানকে স্তন্যপানের ছবি পোস্ট করে বিতর্কে এই অভিনেত্রী

প্রকাশিত: ৬:১২ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০১৭

সন্তানকে স্তন্যপানের ছবি পোস্ট করে বিতর্কে এই অভিনেত্রী

Manual5 Ad Code

বিনোদন ডেস্ক :: বলা হয়ে থাকে পৃথিবীর সবচেয়ে সুন্দর ও পবিত্রতম দৃশ্য হচ্ছে মা যখন তার সন্তানকে স্তন্যপান করান। তবে সাধারণ মায়েরা সাধারণত এই স্তন্যপানের বিষয়টি গোপনেই করে থাকেন।

Manual6 Ad Code

তবে সময় বদলেছে এখনকার আধুনিক মায়েদের অনেকেই প্রকাশ্যে তার সন্তানকে স্তন্যপান করিয়ে থাকেন। সংসদ অধিবেশনে সন্তানকে স্তনপান করিয়ে আলোচিত হয়েছিলেন অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের সিনেটর লেরিসা ওয়াটার্স। তবে এ নিয়ে তাদের পড়তে হয় বিতর্কে।

Manual8 Ad Code

তেমনি নতুন বিতর্কে জড়িয়ে গেলেন হলিউড অভিনেত্রী লিজা হেডেন। স্তন্যপান সপ্তাহে সচেতনতা বাড়াতে এই অভিনেত্রী তার সন্তানকে স্তন্যপান করানোর একটি ছবি ইন্সটাগ্রামে পোস্ট করেছিলেন। আর সেই ছবিই যেন কাল হয়ে দাঁড়ালো। নিন্দুকেরা তার সমালোচনা করতে থাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আর কয়েক ঘণ্টার মধ্যেই ছবিটা ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়। তবে লোকে কী বলে তা নিয়ে মাথা ব্যথা নেই লিজার।

Manual6 Ad Code

বলে রাখা ভালো, ১ থেকে ৭ আগস্ট বিশ্ব স্তন্যপান সপ্তাহ পালন করা হয়। সূত্র : হিন্দুস্তানটাইমস

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code