ছাত্রদলের ৮ নেতাকর্মী গ্রেফতার, মহানগর বিএনপির নিন্দা

প্রকাশিত: ৪:১৯ অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০১৭

ছাত্রদলের ৮ নেতাকর্মী গ্রেফতার, মহানগর বিএনপির নিন্দা

Manual4 Ad Code

সিলেট :: বিএনপির চেয়ারপার্সন সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন সিলেট ছাত্রদলের উদ্যোগে মঙ্গলবার ১৫ আগষ্ট বিকেল ৬টার হযরত শাহজালাল মাজার (রহ.) মাজার মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল শেষে ছাত্রদলের ৮ নেতাকর্মীকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির নেতৃবৃন্দ।

বুধবার (১৬ আগষ্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, অবৈধ আওয়ামী সরকার মানুষের গণতান্ত্রীক অধিকার হরণ করছে। দেশের সাধারণ মনুষ ভয়ভীতির মধ্যে দিয়ে প্রত্যেকটি মুহুর্তে অতিবাহিত করছে। দেশের সাধারণ মানুষ তাদের সকল রকম গণতান্ত্রীক অধিকার হারিয়েছেন।

Manual4 Ad Code

নেতৃবৃন্দ অবিলম্বে সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমদ, মানবাধিকার বিষয়ক সম্পাদক দুলাল রাজা, জেলা ছাত্রদল নেতা পাভেল আহমদ, মো. আলী, কয়েস আহমদ, ইমরান আহমদ, সুহেল আহমদ ও রাসেল আহমদসহ কারাগারে আটক সকল রাজবন্দিদের উপর মিথ্যা মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তির দাবী জানান।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code