নায়করাজ’র মৃত্যুতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও খালেদার শোক
প্রকাশিত: ৭:৫০ অপরাহ্ণ, আগস্ট ২১, ২০১৭
Manual4 Ad Code
বিনোদন ডেস্ক :: বাংলাদেশের চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাক সোমবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি……………….রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেত্রি বেগম খালেদা জিয়া।
গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, এক শোকবাণীতে রাষ্ট্রপতি বলেন, বাংলা চলচ্চিত্রের দর্শকপ্রিয়তা অর্জনে নায়করাজ রাজ্জাকের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
রাষ্ট্রপতি আরো বলেন, বাঙালি সংস্কৃতি চলচ্চিত্রের মাধ্যমে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে তার অবদান প্রজন্ম থেকে প্রজন্ম স্মরণ করবে।
Manual2 Ad Code
শোকবার্তায় প্রধানমন্ত্রী বাংলাদেশের চলচ্চিত্র জগতে রাজ্জাকের অবদানের কথা স্মরণ করে বলেন, তার মৃত্যু দেশের চলচ্চিত্র শিল্পের জন্য একটি অপূরণীয় ক্ষতি। তিনি ছিলেন বাংলা চলচ্চিত্রের উজ্জ্বল নক্ষত্র।
অন্য আরেক বার্তায় নায়করাজ রাজ্জাকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
Manual6 Ad Code
তিনি জানান, খ্যাতিমান এই অভিনেতার মৃত্যুতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও শোক প্রকাশ করেছেন।
তারা রাজ্জাকের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, নায়করাজ দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন। এর আগে বেশ কয়েক দফা তিনি চিকিৎসা নিয়েছিলেন ইউনাইটেড হাসপাতালে। সম্প্রতি আবার শরীর খারাপ হলে তার পরিবার তাকে হাসপাতালে নিয়ে আসে। অবশেষে সোমবার তিনি মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে, এই অভিনেতার মৃত্যু সংবাদ শুনে তাকে শেষবারের মতো দেখতে হাসপাতালে ছুটে যাচ্ছেন দীর্ঘদিনের সহকর্মীরা।