‘পরি’ ছবির শুটিংয়ে প্রাণ গেল কর্মীর

প্রকাশিত: ৭:৩৭ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০১৭

‘পরি’ ছবির শুটিংয়ে প্রাণ গেল কর্মীর

Manual4 Ad Code

বিনোদন ডেস্ক :: ‘পরি’ ছবির শুটিং নিয়ে বেশ কয়েকদিন ধরেই আলোচনার শীর্ষে অভিনেত্রী আনুশকা শর্মা। তবে, এবার এই ছবির শুটিং করতে গিয়ে প্রাণ হারালেন সেটের এক কর্মী। তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন বলে জানা গেছে। মৃত ওই কর্মীর নাম সাহেব আলম।

Manual8 Ad Code

ভারতের কলকাতা২৪ পত্রিকার খবরে বলা হয়, রোববার ‘পরি’ ছবির শুটিংয়ের জন্য কলকাতায় আসেন আনুশকা শর্মা। মঙ্গলবার ভোজেরহাটের কোড়লবেড়িয়ায় ছবির শুটিং চলছিল। সেই সময় আচমকাই শর্ট সার্কিট হয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন সাহেব। এরপর তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। ৩০ বছর বয়সী ওই লাইটম্যান মুম্বাইয়ে থাকতেন বলে জানা গেছে।

Manual7 Ad Code

‘পরি’ ছবিটির প্রযোজক অভিনেত্রী আনুশকা শর্মা নিজেই। একটি দৃশ্য শুট করার সময় আচমকাই এই দুর্ঘটনাটি ঘটে। মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে ঘটনাটি ঘটে। এই ছবিতে অভিনয় করছেন পরমব্রত চট্টোপাধ্যায়ও। যদিও সেই সময় তিনি শুটিং সেটে উপস্থিত ছিলেন না।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code