দেশে ত্রাণের অভাব নেই : শফিক চৌধুরী

প্রকাশিত: ৫:১০ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০১৭

দেশে ত্রাণের অভাব নেই : শফিক চৌধুরী

Manual3 Ad Code

বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার, গ্রাম বান্ধন সরকার। তাই গ্রামের সর্বস্থরের মানুষরা যাতে নিজেদের প্রাপ্য অধিকার পান ও সরকারের উন্নয়ন কর্মকান্ড থেকে বঞ্চিত না হন সেলক্ষ্যে কাজ করে যাচ্ছে সরকার। আওয়ামী লীগের নেতৃত্বে যখনই সরকার গঠিত হয়েছে, তখনই এদেশের মানুষ কিছু না কিছু পান। অন্যকোনো সরকারের আমলে তা পান না। বঙ্গবন্ধু তনয়ার নেতৃত্বে দেশ এখন উন্নয়নের মহাসড়কে থাকার কারণে দীর্ঘদিন বন্যার কবলে থাকা দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ ত্রাণ পেয়ে যাচ্ছেন। দেশে ত্রাণের কোন অভাবও নেই।

বৃহস্পতিবার (৩১ আগষ্ট) সকালে সিলেটের বিশ্বনাথ উপজেলার সদর ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্থদের মধ্যে ‘প্রধানমন্ত্রী-জননেত্রী শেখ হাসিনা’র পক্ষ থেকে ত্রাণ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন। রামসুন্দর অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বন্যায় ক্ষতিগ্রস্থ বিশ্বনাথ সদর ইউনিয়নের ৪৫০টি পরিবারকে নগদ ৫শত টাকা ও ৩০ কেজি করে চাউল এবং আরোও ১৫০টি পরিবারকে ১০ কেজি করে চাউল বিতরণ করেন।

Manual4 Ad Code

বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হকের সভাপতিত্বে ও প্যানেল চেয়ারম্যান-১ রফিক হাসান মেম্বারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি পংকি খান, সাবেক যুগ্ম সম্পাদক মো: আসাদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আমির আলী চেয়ারম্যান। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন ইউপি মেম্বার শাহনেওয়াজ চৌধুরী সেলিম।

Manual3 Ad Code

ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন বিশ্বনাথ থানার ওসি (তদন্ত) কামাল হোসেন, ইউনিয়নের ট্যাক কর্মকর্তা শফিকুল ইসলাম ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক নিখিল পাল, শিক্ষা সম্পাদক জয়ন্ত আচার্য্য, বন ও পরিবেশ সম্পাদক রুনু কান্ত দে, বিশ্বনাথ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুফি শামছুল ইসলাম, বিশ্বনাথ সদর ইউপি মেম্বার আবদুল জলিল ইরন মিয়া, ফজর আলী, হেলাল আহমদ, সংরক্ষিত ওয়ার্ডের মহিলা মেম্বার লাকী বেগম, আওয়ামী লীগ নেতা শাখাওয়াত হোসেন, আবদুল মতিন, উপজেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক আরান দেব, উপজেলা যুবলীগের আহবায়ক মকদ্দছ আলী, যুবলীগ নেতা আবদুল আজিজ সুমন, গিয়াস উদ্দিন, হাবিবুর রহমান মিনু, সঞ্চিত আচার্য্য, মনোহর হোসেন মুন্না, সুন্দর আলী রুহুল, লিটন আহমদ, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি বদরুল আলম, যুগ্ম সম্পাদক শাহিদুল ইসলাম, প্রচার সম্পাদক সিজিল মিয়া, সেচ্ছাসেবক লীগ নেতা শামীম আহমদ, নিজাম উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি শীতল বৈদ্য, সিনিয়র যুগ্ম সম্পাদক শাহ বোরহান আহমদ রুবেল, উপজেলা ছাত্রলীগের (একাংশের) সাধারণ সম্পাদক শামিম আহমদ, বিশ্বনাথ ডিগ্রি কলেজ ছাত্রলীগ নেতা সিরাজুল ইসলাম রুকন, শামীম আহমদ, মিয়াদ আহমদ, জাকির হোসেন প্রমুখ।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code