সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২৫ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০১৭
বিনোদন ডেস্ক :: দেশের শীর্ষ নায়ক শাকিব খানের ছেলে আব্রাম খান জয়। জন্মের পর প্রথম ঈদে বাবা ব্যস্ত ছিলেন লন্ডনে ‘চালবাজ’-এর শুটিংয়ে। তাই ঈদের দিন বাবার আদর থেকে বঞ্চিত হয়েছিল সে। কিন্তু এবার আর বঞ্চিত হচ্ছে না আব্রাম।
শাকিব খান এবার তার সন্তানের সঙ্গে ঈদ পালন করছেন। সঙ্গে রয়েছেন মা অপু বিশ্বাসও।
শাকিব খান বলেন, ‘এবারের ঈদটা আমার ছেলে জয়ের জন্য। ঈদের সারাদিন সে আমার সাথেই থাকবে। আগেই ওর জন্য জামা কাপড় কেনা হয়েছে। এ ছাড়াও ছবির খোঁজ খবর নিতে হবে। সেদিকটাও মাথায় রেখেছি।’
আব্রামের মা অপু বিশ্বাস বলেন, ‘এবার আমাদের সন্তান আব্রাম প্রথম কোরবানির ঈদ পালন করতে যাচ্ছে। আজ আব্রাম ওর বাবার সঙ্গেই সারাদিন থাকবে। এটা আমাদের পরিবারের জন্য অন্যরকম আনন্দের একটা ঈদ।’
এবার ঈদে শাকিব খান অভিনীত দুটি ছবি মুক্তি পেয়েছে—‘রংবাজ’ ও ‘অহংকার’। দুই ছবিতেই শাকিবের নায়িকা বুবলী।
Design and developed by ওয়েব হোম বিডি