প্রধানমন্ত্রীর নিদের্শে বিশ্বনাথ আ.লীগের কমিটি স্থগিত, মিষ্টি বিতরণ

প্রকাশিত: ১:১৭ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০১৭

Manual2 Ad Code

মো. আবুল কাশেম, বিশ্বনাথ প্রতিনিধি :: আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দলের সিলেটের বিশ্বনাথ উপজেলা কমিটি স্থগিত করা হয়েছে।

Manual6 Ad Code

বৃহস্পতিবার (০৭ সেপ্টেম্বর) দলের কেন্দ্রীয় কমিটির এক সভায় এ নির্দেশনা দেয়া হয়। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ ও সিলেটের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন কে এ নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এর সত্যতা নিশ্চিত করেছেন সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন। বিশ্বনাথ উপজেলার আওয়ামী লীগের সভাপতি পংকি খান উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হওয়ায় তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে উপজেলা আওয়ামী লীগের বিদ্রোহী নেতাকর্মীরা কমিটি বাতিলের দাবি জানিয়ে কেন্দ্রের নিকট লিখিত অভিযোগ দেন। বিষয়টি নজরে নিয়ে বৃহস্পতিবার এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

কমিটি স্থগিতের বিষয়টি নিশ্চিত করে দলের সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বলেন, কমিটি স্থগিত করা হয়েছে। তবে বাতিল করা হয়নি। পরবর্তিতে সবার সঙ্গে পরামর্শ করে কমিটি গঠন করা হবে।

Manual8 Ad Code

কমিটি স্থগিতে ব্যাপারে কেন্দ্রে কোনো নির্দেশনা পাননি বলে জানিয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী।

এদিকে, কমিটি স্থগিতের খবর শুনে বৃহস্পতিবার রাতে বিশ্বনাথে মিষ্টি বিতরণ করেছেন দলের বিদ্রোহী গ্রুপের নেতাকর্মীরা।

Manual1 Ad Code

উপজেলা আওয়ামী লীগের দুটি গ্রুপ রয়েছে। সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক,সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী বলয়ের একটি গ্রুপ ও যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী বলয়ের আরেকটি গ্রুপ রয়েছে। ইতি মধ্যে দুটি গ্রুপ পৃথক পৃথক বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে।

দলীয় সূত্রে জানাগেছে, ২০১৫ সালের ৮ জুন উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হয়। ওই সম্মেলনের কণ্ঠভোটে পংকি খানকে সভাপতি ও পুনারায় বাবুল আখতারকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। তবে সম্প্রতি ওমরা হজ্ব পালনকালে সৌদিআরবে বাবুল আখতার মৃত্যুবরণ করেন। তারা দু’জনই শফিকুর রহমান চৌধুরী গ্রুপের নেতা। কিন্তু এই কণ্ঠভোটের প্রতিবাদ করেন আনোয়ারুজ্জামান চৌধুরী গ্রুপের নেতাকর্মীরা। তাদের দাবি, গোপন ভোটের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করতে হবে। কিন্তু সম্মেলনের পর পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়নি। উপজেলা আওয়ামী লীগের দুটি গ্রুপ পৃথকভাবে দলীয় কর্মসূচি পালন করে।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code