সিলেট ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০১৭
নিজস্ব প্রতিবেদক :: কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষা্ত করেছেন সিলেট বিএনপির নেতৃবৃন্দ। সফরকালে দলীয় নেতা কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান এর সাথে সৌজন্য সাক্ষাত করেছেন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি ও গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধি দল গত ১৯ ও ২০ আগস্ট দলীয় কার্যক্রমে ঢাকা সফর করেন।
প্রতিনিধি দলের মধ্যে ছিলেন, সিলেট জেলা বিএনপির যোগাযোগ বিষয়ক সম্পাদক ও ডৌবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ ইকবাল নেহাল, জেলা বিএনপির সদস্য জসিম উদ্দিন, জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান, জেলা বিএনপির সদস্য ও তোয়াকুল ইউপি চেয়ারম্যান খালেদ আহমদ, জেলা বিএনপির সদস্য ও লেঙ্গুড়া ইউপি চেয়ারম্যান মাহবুব আহমদ, জেলা ছাত্রদলের সহসাধারণ সম্পাদক ও রুস্তমপুর ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন শিহাব, উপজেলা বিএনপি নেতা ওসমান গণি মেম্বার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, উপজেলা বিএনপি নেতা মো. ইউনুছ আলী, উপজেলা যুবদল নেতা মুজম্মিল আলী, উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক শাহজাহান সিদ্দীকি, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম।
Design and developed by ওয়েব হোম বিডি