সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০১৭
মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাত ও ওমানে শুরু হচ্ছে বাংলাদেশি সিনেমা দেখার উৎসব। অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত চলবে এ আয়োজন। আমিরাতের ভক্স ও ওমানের সিটি সিনেমার প্রেক্ষাগৃহগুলোতে এ উৎসব চলবে।
পুরো আয়োজনে সহায়তা করছে কানাডিয়ান প্রতিষ্ঠান স্বপ্ন স্কেয়ারক্রো।
অক্টোবর মাসে দর্শক দেখবে নবাব ও ঢাকা অ্যাটাক। ৬ ডিসেম্বর মুক্তি পাবে ‘নবাব’। বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবিটিতে শাকিব খান ও শুভশ্রী অভিনয় করেছেন প্রধান চরিত্রে। এর দু’সপ্তাহ পরে ২০ অক্টোবর মুক্তি পাবে দীপঙ্কর দীপন পরিচালিত ‘ঢাকা অ্যাটাক’। অভিনয় করেছেন আরিফিন শুভ, মাহি ও এবিএম সুমন।
স্বপ্ন স্কেয়ারক্রো থেকে জানানো হচ্ছে, এরপর পর্যায়ক্রমে মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুব’, তৌকীর আহমেদের ‘হালদা’ ও গিয়াসউদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’ মুক্তি পাবে।
Design and developed by ওয়েব হোম বিডি