ধর্ষণ মামলায় চেন্নাই এক্সপ্রেস প্রযোজকের আত্মসমর্পণ

প্রকাশিত: ৫:৪১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০১৭

ধর্ষণ মামলায় চেন্নাই এক্সপ্রেস প্রযোজকের আত্মসমর্পণ

Manual1 Ad Code

বলিউড সিনেমা চেন্নাই এক্সপ্রেস’-এর প্রযোজক করিম মোরানি পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। ধর্ষণ মামলায় জামিনের আবেদন সুপ্রিম কোর্টে নামঞ্জুর হওয়ায় তিনি আত্মসমর্পণ করেন।

পুলিশের বরাত গিয়ে টাইমস অব ইন্ডিয়া জানায়, শুক্রবার গভীর রাতে হায়াতনগর পুলিশ স্টেশনে গিয়ে করিম মোরানি আত্মসমর্পণ করেন।

Manual7 Ad Code

দিল্লির ২৫ বছরের এক নারীকে ধর্ষণের অভিযোগ রয়েছে এ প্রযোজকের বিরুদ্ধে।

Manual3 Ad Code

তার অভিযোগ, বলিউডে কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে করিম তাকে ধর্ষণ করে। এমনকি ওই নারীর আপত্তিকর ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে পরবর্তীতে একাধিকবার ধর্ষণ করে এ প্রযোজক।

রোহিত শেঠি পরিচালিত চেন্নাই এক্সপ্রেস’-এ অভিনয় করেছিলেন শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন। জনপ্রিয় সিনেমাটি ২০১৩ সালে মুক্তি পায়। এছাড়া দিলওয়ালে, হ্যাপি নিউ ইয়ার, রা ওয়ান, দাম ও যোদ্ধা সিনেমায় প্রযোজক হিসেবে যুক্ত ছিলেন করিম।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code