নিজের মুখের চামড়া ছিড়ে ফেলছেন সানি লিওন! (ভিডিও)

প্রকাশিত: ১০:৫৬ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০১৭

নিজের মুখের চামড়া ছিড়ে ফেলছেন সানি লিওন! (ভিডিও)

Manual5 Ad Code

শিরোনাম দেখে চোঁখ কপালে উঠার মতো অবস্থা। আসলে কী হয়েছে সাবেক পর্ন তারকা ও বলিউডের সাড়া জাগানো সুন্দরী সানি লিওনের? আসলে হয়েছিল কী! এমন প্রশ্ন তার কোটি ভক্তের। বিষয়টি প্রথমদর্শনে ভক্তদের জন্য বেদনার হলেও তা জানাতে একটুও সময় নেননি সানি লিওন। কখনো সন্তান দত্তক নেওয়া, কখনও জনসমুদ্রের মাঝে গাড়িসহ মবড হয়ে সংবাদের শিরোনাম হওয়ার মতো ঘটনা জন্ম দেয়া যে তার জন্য নতুন কিছু নয়, এটিও তেমনই।

Manual8 Ad Code

সম্প্রতি তিনি চমকে ওঠার মতো এক ভিডিও পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করার পর তা রীতিমত ভাইরাল হয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে, তিনি তার মুখের চামড়া অনেকটা তিনি টেনে তুলে ফেলেছেন। চোখেমুখে তীব্র ও ভয়ানক ব্যাথার ছাপ লক্ষ্য করা যাচ্ছে। ইনস্টাগ্রামে পোস্ট করা তাঁর এই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। পোস্ট করার ২৪ ঘণ্টার মধ্যেই প্রায় সাড়ে ন’লক্ষ মানুষ দেখে ফেলেছেন এই চমকে দেওয়া ভিডিও।

Manual8 Ad Code

সানি লিওন অবশ্য ভিডিও’র সঙ্গে জানিয়েছেন, আসলে তিনি প্রস্থেটিক মেকআপ নিচ্ছিলেন। প্রস্থেটিক কিটের সাহায্যে মজা করেই মুখে এমন মেকআপ নিয়েছেন তিনি। পুরো ব্যাপারটাতে তিনি যে বেজায় মজা পেয়েছেন, তাও উল্লেখ করেছেন সানি। প্রস্থেটিক মেকআপের সাহায্যে নানা রকম ছাঁচের মাধ্যমে চেহারার পরিবর্তন করে নিজের চেহারাটাই পাল্টে ফেলা যায়।

তাঁর পোস্ট করা ভিডিও’র নীচে নানা ধরনের মন্তব্য পড়েছে। অনেকেই সানির এই চেহারা দেখে চমকে গিয়েছেন। কিন্তু কোন ছবিতে অভিনয় করতে এমন মেকআপ নিতে হল সানিকে? জানা গিয়েছে, সানিকে দেখতে যতই ভয় লাগুক, ছবিটি মোটেই কোনও ভূতুড়ে ছবি নয়। তবে লুকটি অন্যরকম। সানির এই প্রস্থেটিক মেকআপ নেওয়ার ছবি অবশ্য আগেই ইনস্টাগ্রামে দেখা গিয়েছিল। তবে এ বারেরটা ছিল অত্যন্ত চমকপ্রদ, সন্দেহ নেই।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code