ঘুম পাড়ানী গাছ!

প্রকাশিত: ৩:১৪ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০১৭

ঘুম পাড়ানী গাছ!

Manual6 Ad Code

সারাদিন পরিশ্রম করলে এমনিতেই দু’চোখ নেমে ঘুম আসে। এমনিতেই তো রাতে ঘুম চলে আসে আমাদের।

Manual6 Ad Code

অনেকের অবশ্য তাও আসে না। ঘুমের জন্য মানুষ ক্ষতিকর ওষুধের শরনাপন্নও হয়ে থাকে। কিন্তু তাকে কি আর শান্তির ঘুম মেলে? বিশেষজ্ঞরা অন্য বুদ্ধি দিয়েছেন। গাছের সহায়তা নিতে পারেন। হ্যাঁ, ঘরের কিছু গাছ আছে যা কিনা ঘুম পাড়িয়ে দেয়। এগুলো বেশ অক্সিজেনও সরবরাহ করে। কাজেই দারুণ উপকারী। সবমিলিয়ে বাড়িতে স্বাস্থ্যকর পরিবেশ মিলবে। জেনে নিন কোন কোন গাছ আপনাকে ঘুম পাড়িয়ে দেয়। এগুলো বিরল কোনো গাছ নয়। যেগুলো চিনবেন না, সেগুলো নার্সারিতে গেলেই পেয়ে যাবেন।

ল্যাভেন্ডার : এর গন্ধ কার না ভালো লাগে? এই গাছের গন্ধ উদ্বেগ ও মানসিক চাপ কমিয়ে আনে। এটা আপনাকে গভীর ঘুম দেয়। গবেষণায় দেখা গেছে, এই গাছ বাচ্চাদেরও ঘুম আনে।

জুঁই : দেহের ক্লান্তি দূর করে জুঁই। অতি জনপ্রিয় একটি ফুলের গাছে। এই ফুলের গন্ধ উদ্বেগের মাত্রা হ্রাস করে। প্রাণশক্তি জাগিয়ে তোলে।

স্নেক প্ল্যান্ট : নাসা জানায়, বাড়ির বাতাসকে পরিশুদ্ধ করে স্নেক প্ল্যান্ট। রাতে অক্সিজেন ছাড়ে। ফলে আরামের ঘুম আসে। এক অনাবিল শান্তি বিরাজ করে।

Manual8 Ad Code

স্পাইডার প্ল্যান্ট : ঘরের এই গাছটি বাসাকে বিশুদ্ধ করে। সেই সঙ্গে রাসায়নিক পদার্থ দূর করে ঘর থেকে। দুর্গন্ধ শুষে নেয় স্পাইডার প্ল্যান্ট। ঘুম আনে। শান্তি দেয় বাড়িজুড়ে।

Manual5 Ad Code

অ্যালোভেরা : ত্বকের যত্নের ক্রিম হিসাবে ব্যবহৃত হয় অ্যালোভেরা। এটা কিন্তু দারুণ ঘাম আনে। রাতে অক্সিজেন ছাড়ে এই গাছ। এর যত্নে খুব বেশি কিছু করতে হয় না। সূত্র : টাইমস অব ইন্ডিয়া

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code