সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০২ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০১৭
বিতর্কের মুখে মুকুট হারিয়েছেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৭’ জান্নাতুল নাঈম এভ্রিল। তথ্য গোপন করায় তার খেতাব ফিরিয়ে নেওয়া হয়। ফলে চীনে মূল প্রতিযোগিতায় অংশ নিতে পারছেন না তিনি। বিচারকদের রায় লঙ্ঘন এবং এভ্রিলের বিয়ে বির্তকের মুখে বুধবার এ ঘোষণা আসলো।
বুধবার বিকালে রাজধানীর হোটেল ওয়েস্ট-ইন-এ আয়োজিত সংবাদ সম্মেলনে আয়োজক প্রতিষ্ঠান অন্তর শোবিজ এ ঘোষণা দেয়।
সংবাদ সম্মেলন থেকেই নতুন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৭’ ঘোষণা করা হবে।
প্রসঙ্গত, এভ্রিলকে বিজয়ী ঘোষণার শুরু থেকে চলছিল বিতর্ক। এরপর তার বিয়ের বিষয়টি যেন আগুনে ঘি ঢালে। তাই নতুন সিদ্ধান্ত নিতে বাধ্য হন আয়োজকরা।
ফেসবুক লাইভে মঙ্গলবার বিকেলে জান্নাতুল নাঈম এভ্রিল ‘বিবাহিত ও ডিভোর্সি’ বলে স্বীকার করেছেন। তিনি বলেন, ‘মিস ওয়ার্ল্ডে যে-ই যাক না কেন, তার জন্য আমার শুভকামনা থাকবে।’
তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠছে কে হচ্ছেন নতুন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’?
নিয়ম অনুযায়ী, নতুন বিজয়ী হবেন দুই রানার আপের একজন। এর মধ্যে প্রথম রানার আপ জেসিয়া ইসলামই মূল আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন বলে গুঞ্জন রয়েছে। দ্বিতীয় রানার আপ জান্নাতুল নাঈম হিমিও আছেন আলোচনায়।
Design and developed by ওয়েব হোম বিডি