দুঃসংবাদ শেষে এভ্রিল’র জন্য সুসংবাদ

প্রকাশিত: ৭:৪৬ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০১৭

দুঃসংবাদ শেষে এভ্রিল’র জন্য সুসংবাদ

Manual7 Ad Code

লাভেলো কম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন জান্নাতুল নাঈম এভ্রিল। এর আগে দুঃসংবাদ আসে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ তিনি আর থাকছেন না।

Manual2 Ad Code

বুধবারের সংবাদ সম্মেলনে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ এর প্রধান স্পন্সর লভেলোর পক্ষে আকরামুল বলেন, ‘আমরা চীনে মিস ওয়ার্ল্ড আয়োজনের সঙ্গে সংশ্লিষ্টদের কাছে চিঠি দিয়েছিলাম।

Manual5 Ad Code

তারা জানিয়েছে, প্রতিযোগিতায় অংশ নেওয়ার সময় প্রতিযোগী যদি ‘ডিভোর্সি’ (তালাকপ্রাপ্ত) হন তাহলে সমস্যা নেই। কিন্তু যেহেতু তিনি তথ্য গোপন করেছেন সে কারণে এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না। বাকি যাঁরা আছেন তাঁদের মধ্য থেকে যে কাউকে প্রতিযোগিতায় পাঠানো যেতে পারে।

Manual5 Ad Code

পরে জেসিয়া ইসলামকে তারা নির্বাচিত করেন। অন্যদিকে বুধবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে কম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে এভ্রিলের নাম ঘোষণা করেন ইকরামুল হক।

তিনি বলেন, জান্নাতুল নাঈম এভ্রিল ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ হয়েছিলেন। ভুল বোঝাবুঝির কারণে তাকে মুকুট খোয়াতে হয়েছে। যেহেতু তার মেধা ছিল, এজন্য আমরা তাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করলাম।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code