কণ্ঠশিল্পী মিলাকে মারধরের মামলায় স্বামী কারাগারে

প্রকাশিত: ১২:৪১ পূর্বাহ্ণ, অক্টোবর ৭, ২০১৭

কণ্ঠশিল্পী মিলাকে মারধরের মামলায় স্বামী কারাগারে

Manual1 Ad Code

কণ্ঠশিল্পী মিলাকে মারধর ও যৌতুক চাওয়ার অভিযোগে করা মামলায় তার স্বামী পাইলট পারভেজ সানজারিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

Manual3 Ad Code

শুক্রবার তাকে আদালতে হাজির করা হয়। এরআগে বৃহস্পতিবার মিলা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। ওই রাতেই পারভেজকে গ্রেফতার করে পুলিশ।

Manual5 Ad Code

রাজধানীর উত্তরা পশ্চিম থানার ওসি আলী হোসেন খান গণমাধ্যমে জানান, মামলার অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য পারভেজ সানজারিকে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। তবে গতকাল এ আবেদনের শুনানি হয়নি। আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

Manual7 Ad Code

সূত্র জানায়, একটি এয়ারলাইন্সের পাইলট পারভেজের সঙ্গে অনেক দিন ধরে প্রেমের সম্পর্ক ছিল মিলার। এর সূত্র ধরে গত ১২ মে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। মিলার বাড়িতেই হয় বিয়ের অনুষ্ঠান। তবে কিছুদিন ধরে তাদের মধ্যে দূরত্ব বাড়তে থাকে। প্রায়ই কলহ হয় দু’জনের। একপর্যায়ে মিলা তার বাবার বাড়িতে গিয়ে থাকতে শুরু করেন। মাঝে পারভেজ স্ত্রীকে নিজের কাছে নিয়ে রাখতে শ্বশুরের সঙ্গে কথা বলেন। তবে তার সেই চেষ্টা সফল হয়নি।

মিলার এজাহারের বরাত দিয়ে উত্তরা পশ্চিম থানা পুলিশ জানায়, বিয়ের পর বিভিন্ন সময়ে স্বামীর মারধরের শিকার হন মিলা। সর্বশেষ গত ৩ অক্টোবর তাকে মারধর করা হয়। এতে তার হাত ভেঙে যায়। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। তার স্বামী এর আগে পাঁচ লাখ টাকা যৌতুক নিয়েছেন। পরে আরও ১০ লাখ টাকা দাবি করেন। সেই টাকা না দেওয়ায় তিনি মিলাকে মারধর করেন। একপর্যায়ে মামলা করতে বাধ্য হন মিলা। মামলায় তার বাবাকে সাক্ষী করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code