পেশায় ট্রাকচালক ৬ স্ত্রী, ৫৪ সন্তারে জনক!

প্রকাশিত: ৭:২৪ অপরাহ্ণ, অক্টোবর ৯, ২০১৭

পেশায় ট্রাকচালক ৬ স্ত্রী, ৫৪ সন্তারে জনক!

Manual4 Ad Code

আব্দুল মজিদ মেঙ্গাল নামের ৭০ বছর বয়সী ওই ব্যক্তির বাড়ি পাকিস্তানে। তার ৬ জন স্ত্রী আর ৫৪ জন সন্তান।

Manual7 Ad Code

পেশায় ট্রাকচালক আব্দুল মজিদ ১৮ বছর বয়সে প্রথম বিয়ে করেন। এরপর একে একে আরও পাঁচটি বিয়ে করেন তিনি।

ডেইলি মিররকে দেওয়া এক সাক্ষাতকারে আব্দুল মজিদ মেঙ্গাল বলেন, যৌনমিলনের চাহিদার কারণে তিনি একাধিক বিয়ে করেছেন!

Manual8 Ad Code

৭ রুমের একটি বাড়িতে বউ ও সন্তানদের নিয়ে বাস করেন আব্দুল মজিদ। বাচ্চারা তাদের নিজেদের মায়েদের সঙ্গে ঘুমায়। পরিবারের একমাত্র ছেলে উপার্জনক্ষম হওয়ায় বৃদ্ধ বয়সে এসে ৭০ বছর বয়সে এসেও তাকেই মূলত পরিবারের চাহিদাগুলো মেটানোর জন্য সংগ্রাম করতে হচ্ছে।

৬ বউ ও ৫৪ সন্তানের মধ্যে অর্থের অভাবে চিকিৎসা না করাতে পারায় তার দুই স্ত্রী এবং ১২টি সন্তান মারা গেছেন। বর্তমানে তার ২২টি ছেলে ও ২০টি মেয়ে আছে।

Manual3 Ad Code

পাকিস্তানে মুসলিম পুরুষদের একসঙ্গে ৪ জন স্ত্রী রাখার বিধান রয়েছে। এতে কোনো আইনগত বাধা নেই। তবে একাধিক বিয়ে করতে প্রথম স্ত্রীর অনুমতি নিতে হয়। এবং একটি সালিশি পরিষদের অনুমোদন লাগে।

Manual1 Ad Code

আব্দুল মজিদের সন্তানদের বেশিরভাগেরই বয়স ১০ এর নিচে। অভাবের সংসারে তিনি সাধারণত স্ত্রী-সন্তানদের নিয়ে প্রতিবেলায় ডাল, ঢেড়শ এবং সবজির সঙ্গে ১০০টি রুটি খান। আর সস্তায় কাপড় কিনে তাদের সকলের জন্য পোশাক বানানো হয়।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code