দ্বিতীয় সংসারও টিকলো না শ্রাবন্তীর

প্রকাশিত: ১২:৫৯ পূর্বাহ্ণ, অক্টোবর ১৫, ২০১৭

দ্বিতীয় সংসারও টিকলো না শ্রাবন্তীর

Manual3 Ad Code

দ্বিতীয়বারের মতো সংসার ভাঙলো কলকাতার জনপ্রিয় চিত্রনায়িকা শ্রাবন্তীর। বেশ কিছুদিন ধরেই টালিগঞ্জের বাতাসে ঘুরে বেড়াচ্ছিলো শ্রাবন্তীর দ্বিতীয় স্বামী কৃষাণ ভ্রজ যাদবের সাথে সম্পর্ক ভালো যাচ্ছে না তার। সেসময় এসব বিষয়ে মুখ না খুললেও সম্প্রতি শ্রাবন্তী জানিয়েছেন স্বামী কৃষাণের সঙ্গেও ডিভোর্স হয়ে গেছে তার। বর্তমানে একমাত্র পুত্রকে নিয়েই আছেন তিনি।

Manual1 Ad Code

ভারতীয় এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শ্রাবন্তী বিষয়টি স্বীকার করে বলেছেন, হ্যাঁ আমরা আলাদা হয়ে গেছি। দু’জনে মিলেই সিদ্ধান্ত নিয়েছি বিচ্ছেদের। বনিবনা না হলে একসঙ্গে মিথ্যা সুখে থাকার কী লাভ। আমার কোনো অভিযোগ নেই আমার প্রাক্তনের বিরুদ্ধে। আমি চাই, আমার সঙ্গে না হোক, কিন্তু সে যেন ভালো থাকে। আর আমি এখন ব্যক্তিগত জীবন নিয়ে মাথা ঘামাচ্ছি না। কাজ আর ছেলের পড়াশোনা নিয়ে ব্যস্ত।

Manual3 Ad Code

উল্লেখ্য, এ বছরই বিয়ে হয়েছিল শ্রাবন্তী-কৃষাণের। এর আগে শ্রাবন্তীর বিয়ে হয়েছিল চলচ্চিত্র নির্মাতা রাজীব চক্রবর্তীর সঙ্গে। ওই সময় শ্রাবন্তী-রাজীবের ঘরে জন্ম নেয় ঝিনুক নামের এক পুত্রসন্তান। কিন্তু তাদের সে সংসার টেকেনি।

Manual6 Ad Code

এদিকে, খুব শীগ্রই মুক্তি পেতে যাচ্ছে শ্রাবন্তীর নতুন ছবি “জিও পাগলা”। রবি কিনাগির পরিচালনায় ছবিতে আরও অভিনয় করেছেন সোহম, হিরন, পায়েল সরকার, ঋত্বিকা সেন, বনি, কৌশানী। প্রায় এক বছর পর রুপালি পর্দায় ফিরছেন কলকাতার তুমুল জনপ্রিয় এই নায়িকা। এছাড়া কলকাতার জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়ের নতুন ছবি “উমা”তেও অভিনয় করেছেন শ্রাবন্তী। এ ছবিতেও তার বিপরীতে আছেন যিশু সেনগুপ্ত।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code