গৃহবধূ থেকে রাতের রেডিও জকি বিদ্যা বালান

প্রকাশিত: ১২:৫৬ পূর্বাহ্ণ, অক্টোবর ১৬, ২০১৭

গৃহবধূ থেকে রাতের রেডিও জকি বিদ্যা বালান

Manual5 Ad Code

বিদ্যা বালান। ডার্টি পিকচার সিনেমায় হট লুকে হাজির হয়ে নিজের খোলস ভেঙে ছিলেন তিনি। তারপর পর্দায় ভিন্ন ভিন্ন চরিত্রে নিজেকে তুলে ধরে দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন এ অভিনেত্রী। তার সর্বশেষ সিনেমা বেগমজান। সিনেমাটি বক্স অফিসে খুব একটা সুবিধা করতে না পারলেও এতে বেগমজান চরিত্রে এ অভিনেত্রী কিন্তু ঠিকই প্রশংসা পেয়েছেন।

বিদ্যা বালান অভিনীত পরবর্তী সিনেমা তুমহারি সুলু। প্রকাশিত হয়েছে এর ট্রেলার। এতে এ অভিনেত্রীর সাধারণ গৃহবধূ থেকে রাতের রেডিও জকি হয়ে শ্রোতাদের শিহরন জাগানোর গল্প তুলে ধরা হয়েছে। ট্রেইলারেই বাজিমাত করেছেন বিদ্যা। এরই মধ্যে দর্শকের মাঝে বেশ ভালো সাড়া ফেলেছে এটি।

Manual7 Ad Code

এতে দেখা যায়, রেডিও স্টেশনের বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী হন বিদ্যা বালান।

Manual7 Ad Code

সাধারণ গৃহবধূর মতোই কাটছিল তার দিন। কিন্তু একদিন তার সামনে রেডিও জকি হওয়ার সুযোগ আসে এবং তিনি হয়ে যান রাতের আরজে। তার কণ্ঠের মাধ্যমে শ্রোতাদের শিহরণ জাগান তিনি। কিন্তু সংসার ও রাতের আরজে এই দুইয়ের ব্যস্ততা মেনে নিতে পারেন না তার স্বামী। ট্রেইলারে বেশকিছু কৌতুকপূর্ণ সংলাপ ও দৃশ্য দেখা গেছে।

Manual5 Ad Code

রেডিও স্টেশনের প্রযোজকের ভূমিকায় দেখা গেছে নেহা ধুপিয়াকে। এছাড়া আছেন আরজে মালিক্ষা। বিদ্যার স্বামীর ভূমিকায় অভিনয় করেছেন মানব কাউল। আগামী ১৭ নভেম্বর মুক্তি পাবে সিনেমাটি।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code