কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে জেলা বিএনপির সহ-সভাপতির সাক্ষাত

প্রকাশিত: ৭:৪৯ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০১৭

কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে জেলা বিএনপির সহ-সভাপতির সাক্ষাত

Manual4 Ad Code

জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি শওকত মাহমুদ এবং বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক প্রতিমন্ত্রী ও উপদেষ্টা বরকত উল্লাহ বুলুর সাথে সৌজন্য স্বাক্ষাত করেন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি ও গোয়াইনঘাট উপজেলা পরিষদের বার বার নির্বাচিত জননন্দিত চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী।

গত রোববার ও সোমবার ঢাকা নয়াপল্টন এবং বসুন্ধরায় পৃথক দুটি অনুষ্ঠানের মাধ্যমে তিনি এ সাক্ষাতে মিলিত হন।

Manual5 Ad Code

সাক্ষাতকালে শওকত মাহমুদ ও বরকত উল্লাহ বুলু আব্দুল হাকিম চৌধুরীর নির্বাচনী এলাকা এবং সিলেটের রাজনৈতিক অঙ্গণের খোঁজখবর নেন। তারা দলীয় কার্যক্রমের গতি তরান্বিত করতে এবং দলকে সু-সংগঠিত করতে তৃণমূল পর্যায়ে কাজ করার আহ্বান জানিয়ে দীর্ঘদিন ধরে গোয়াইনঘাট উপজেলা চেয়ারম্যান হয়ে জনগণের কাজ করায় ভূয়শী প্রশংসা করেন এই নেতারা। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে তারা আব্দুল হাকিম চৌধুরীকে জনগণের দূরগোড়ায় পৌছে তাদের পক্ষে কাজ করার পরামর্শ দেন।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code