‘আত্মসমর্পন করে জামিন পেলেন খালেদা জিয়া’

প্রকাশিত: ৪:২৬ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০১৭

‘আত্মসমর্পন করে জামিন পেলেন খালেদা জিয়া’

Manual6 Ad Code

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন আবেদন মঞ্জুর করেছে আদালত।

Manual7 Ad Code

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বেলা সোয়া ১১টায় রাজধানীর বকশীবাজার আলিয়া মাদ্রাসায় স্থাপিত বিশেষ আদালতে আত্মসমর্পণ করে জামিন চান খালেদা জিয়া। খালেদা জিয়ার পক্ষে জামিন আবেদনের শুনানিতে ছিলেন ব্যারিস্টার জমির উদ্দীন সরকার, আবদুর রেজাক খান, এ জে মোহাম্মদ আলী ও সানাউল্লাহ মিয়া। অন্যদিকে দুর্নীতি দমন কমিশনের পক্ষে ছিলেন আইনজীবী মোশাররফ হোসেন কাজল।

Manual4 Ad Code

খালেদা জিয়ার জামিন আবেদন দাখিল করে ব্যারিস্টার জমির উদ্দীন সরকার আদালতকে বলেন, খালেদা জিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তিনি আদালতের প্রতি শ্রদ্ধাশীল। এই দুটি মামলায় তিনি সহযোগিতা করে আসছেন। তিনি চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন। গতকাল রাতে তিনি বাসায় ফিরেছেন। আজ সকালেই তিনি আদালতে এসেছেন আত্মসমর্পণের জন্য। সাবেক প্রধানমন্ত্রী আদালতের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার কারণেই জামিন চাইতে এসেছেন। তিনি আদালতের নির্দেশ মান্য করেই চলেন। তাই সাবেক প্রধানমন্ত্রী জামিন কামনা করছেন।

অন্যদিকে জামিনের বিরোধিতা করে দুদকের আইনজীবী কাজল বলেন,  খালেদা জিয়া জামিনের শর্ত ভঙ্গ করেছেন। তার জামিনের বিরোধিতা করছি। খালেদা জিয়া আদালতের কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি করেছেন। দুইবার তাকে জামিন দেওয়া হয়েছে। ৩৩ বার সময় নিয়েছেন। ৩২ জনের সাক্ষী হয়ে গেছে। আমরা যুক্তিতর্কের জন্য অনুরোধ জানাচ্ছি।

এসময় খালেদা জিয়ার আইনজীবী সৈয়দ মিজানুর রহমান বলেন, যদি কোনও আসামি সময় চায় তাহলে কোর্ট চাইলে দিতে পারেন। এই বিষয়ে বিরোধিতা করার কিছু নেই। জামিন চাচ্ছি।

শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করে আদেশে বলেছে, ভবিষ্যতে মামলা চলাকালে খালেদা জিয়া আবারও বিদেশে যেতে চাইলে তাকে আদালতের অনুমতি নিতে হবে।

এর আগে সকাল ১০টায় রাজধানীর বকশীবাজার আলিয়া মাদ্রাসায় স্থাপিত বিশেষ আদালত প্রস্তুত হয়। আদালত এলাকায় কঠোর নিরাপত্তাব্যবস্থা নেয়া হয়। ১২ অক্টোবর জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

Manual8 Ad Code

তিন মাস পর ব্রিটেন থেকে গতকাল বুধবার দেশে ফিরেছেন বিএনপির চেয়ারপারসন। বিকেল সোয়া পাঁচটার দিকে তিনি ঢাকায় পৌঁছান। যুক্তরাজ্যে থাকতেই ঢাকা ও কুমিল্লায় নাশকতা, দুর্নীতি ও মানহানির পাঁচটি মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code