সিলেট জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা

প্রকাশিত: ৭:১২ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০১৭

সিলেট জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা

Manual1 Ad Code

সিলেটে ছাত্রলীগ কর্মী অমর আহমদ মিয়াদ হত্যাকাণ্ড ও জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক এম রায়হান চৌধুরীর বিরুদ্ধে মামলার ঘটনায় সিলেট জেলা শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় নির্বাহী সংসদ।

বুধবার মধ্যরাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।

Manual8 Ad Code

বিজ্ঞপ্তিতে বলা হয়- বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, বাংলাদেশ ছাত্রলীগ, সিলেট জেলা শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হল।

এছাড়া আগামী ২৫ অক্টোবরের মধ্যে সিলেট জেলা শাখার দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে পদ প্রত্যাশীদের ‘জীবন বৃত্তান্ত’ জমা দেওয়ার আহবান করা হয়।

Manual6 Ad Code

গত সোমবার অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে সিলেট নগরীর টিলাগড় এলাকায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত হন ছাত্রলীগকর্মী অমর আহমদ মিয়াদ।

Manual1 Ad Code

কেন্দ্রীয় ছাত্রলীগের প্রেস বিজ্ঞপ্তিতে হত্যাকাণ্ড ও মামলার বিষয় উল্লেখ করা হয়নি।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code