আ’লীগের আমলে দেশ বিদ্যুৎতের আলোয় ঝলমল করছে : প্রতিমন্ত্রী

প্রকাশিত: ৮:৩৮ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০১৭

আ’লীগের আমলে দেশ বিদ্যুৎতের আলোয় ঝলমল করছে : প্রতিমন্ত্রী

Manual7 Ad Code

অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেছেন, আওয়ামীলীগ সরকারের আমলে দেশ বিদ্যুৎতের আলোয় ঝলমল করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ক্ষমতা গ্রহনের পর থেকে দেশের প্রত্যন্ত অঞ্চলের প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে যাচ্ছে।

Manual5 Ad Code

রোববার (২২ অক্টোবর) বিকাল ৩ টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের রামেশ^রপুর বাজারে কিদিরপুর,রামেশ^রপুর,ঢালা ও কাঠালিয়া গ্রামে পল্লী বিদ্যুৎ এর উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আগামী দুই মাসের মধ্যে দক্ষিণ সুনামগঞ্জ ও জগন্নাথপুরের কোন ঘর বিদ্যুৎবিহীন থাকবে না। আওয়ামীলীগ সরকার ৪ টি বিষয়ের উপর জোড় দিয়েছে বিদ্যুৎ, শিক্ষা, রাস্তাঘাট, কৃষি। ইতিমধ্যে আমরা ফসলহানির পর কৃষকদের খাদ্যের যোগান দিয়েছি, বর্তমানে কৃষি মৌসুমে সার, বীজ ও নগদ অর্থ কৃষকদের বাড়ীতে পৌঁছে দেওয়ার কাজ শুরু হয়ে গেছে।

Manual5 Ad Code

তিনি আরো বলেন, আপনারা ঐক্যবদ্ধ থাকুন মিলেমিশে কাজ করুন সরকারের উন্নয়নে সহযোগিতা করুন এবং পুণরায় আওয়ামীলীগ সরকারকে বিজয়ী করুন।

প্রবীন মুরব্বী আসকর আলীর সভাপতিত্বে ও শিমুলবাঁক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান জিতুর পরিচলায় স্বাগত বক্তব্য রাখেন জেলা যুবলীগ নেতা মাসুক পারভেজ। আরো বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান, সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ এর জিএম সোহেল পারভেজ, পল্লীবিদ্যুৎ এর এরিয়া পরিচালক ফরিদুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি এড. বোরহান উদ্দিন দোলন, সহ সভাপতি নুর হোসেন, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুজন।

Manual8 Ad Code

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার মোঃ হারুন অর রশীদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি তহুর আলী, জেলা কৃষকলীগের সদস্য মাসুক মিয়া, ছাব্বির আহমদ, উপজেলা যুবলীগের যুগ্ন সম্পাদক এড. সফিকুল ইসলাম, সহ সভাপতি জুবেল আহমদ, লিয়াকত আলী, সংস্কৃতি বিষয়ক সম্পাদক নুর আলম, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক নুরুল আমিন, এান বিষয়ক সম্পাদক সাকির আহমদ, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম শিপন প্রমুখ।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code