সাবেক মন্ত্রী এমকে আনোয়ার আর নেই

প্রকাশিত: ২:০৩ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০১৭

সাবেক মন্ত্রী এমকে আনোয়ার আর নেই

Manual8 Ad Code

বিএনপির জাতীয় কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী এমকে আনোয়ার আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

Manual6 Ad Code

সোমবার দিবাগত রাত ১টা ২০ মিনিটে রাজধানীর এলিফ্যান্ট রোডের নিজ বাসায় তিনি ইন্তেকাল করেন। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার এবং শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

Manual8 Ad Code

এমকে আনোয়ারের বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক প্রকাশ করেছেন।

Manual2 Ad Code

শায়রুল জানান, মঙ্গলবার সকাল ১০টায় কাঁটাবনে এমকে আনোয়ারের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে দুপুর ১২টার দিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দ্বিতীয় এবং দেড়টার দিকে সংসদ ভবনে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এসব জানাজা শেষে তার লাশ নেওয়া হবে কুমিল্লার হোমনায় নিজ গ্রামের বাড়িতে। সেখানেই তার দাফন সম্পন্ন হবে।

এমকে আনোয়ারের জন্ম ১৯৩৩ সালে কুমিল্লায়। তিনি পাকিস্তান ও বাংলাদেশ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে তিন দশকের বেশি সময় দায়িত্ব পালন করেন।

চাকরিজীবন থেকে অবসর নিয়ে বিগত শতাব্দীর নব্বইয়ের দশকের শুরুতে তিনি বিএনপির রাজনীতিতে যুক্ত হন। এর পর বিভিন্ন সময়ে পাঁচবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। এর মধ্যে দুবার মন্ত্রীর দায়িত্ব পালন করেন। দুই বছর ধরেই তিনি নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code