সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল-সমাবেশ

প্রকাশিত: ৬:১৮ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০১৭

সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল-সমাবেশ

Manual6 Ad Code

তারেক রহমানের উপর গ্রেফতারী জারির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবকদল। মঙ্গলবার বেলা ১টায় মিছিলটি নগরীর নাইওরপুল পয়েন্ট থেকে শুরু হয়ে শিবগঞ্জে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

Manual5 Ad Code

সমাবেশে উপস্থিত বক্তারা বলেন, দেশের সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা ও গণতন্ত্রের কথা বলায় এবং তা টেলিভিশনে সম্প্রচার করায় সম্পূর্ণ বে-আইনিভাবে এবং বিএনপিকে ধ্বংসের নীল নকশা বাস্তবায়নের অংশ হিসেবে আগামী দিনের রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমান এর উপর মিথ্যা, বানোয়াট ও গভীর ষড়যন্ত্রমূলক মামলার চার্জশীট প্রদান করা হয়েছে। অবৈধ হাসিনা সরকারের কাছে মানবাধিকার, গণতন্ত্র ও বাকস্বাধীনতার কোন মূল্য নাই। ৭৪’র মতো একদলীয় শাসন চালাতে গিয়ে এই বাকস্বাধীনতাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। কিন্তু গণতন্ত্রকামী স্বেচ্ছাসেবকদলের নেতারা সব বাঁধা বিপর্যয় উপেক্ষা করে যে কোন রাষ্ট্রীয় ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাড়াতে প্রস্তুত রয়েছে।

Manual6 Ad Code

সিলেট জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আজমল হোসেন রায়হান এর সভাপতিত্বে ও স্বেচ্ছাসেকদল নেতা কাউন্সিলর আব্দুর রকিব তুহিন এবং আলতাফ হোসেন বিলালের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক মওদুদুল হক মওদুদ,স্বেচ্ছাসেকদল নেতা জসিম উদ্দিন, আবুল খায়ের, ইজ্জাদ আহমদ, আমিনুল হক বেলাল, দিপক রায়, নাজিম উদ্দিন, সুমন শিকদার,সৈয়দ লোকমানোজজামান লোকমান, আকবর হোসেন কয়ছর, দেওয়ান কামরান, সাজ্জাদুর রহমান সাজু, হাসান আহমদ, আবুল কালাম, দেওয়ান নিজাম খান, হেলাল আহমদ, সাবু মিয়া, দুলাল আহমদ, বেলাল আহমদ, সিদ্দেক আলী, সালমান আহমদ নান্টু, জালাল আহমদ, শাহাব উদ্দিন, সিরাজ আহমদ, সাইফুল ইসলাম তারা, মাসুদ গাজী, দিপু আহমদ, লাহীন চৌধুরী, রিয়াজ আহমদ, রাজু আহমদ, আব্দুর রহমান, গোলাম হোসেন, সোহান আহমদ, আবু হানিফা, দেলোয়ার হোসেন প্রধান, ইউনুস আহমদ, মুহিবুর রহমান মুহিব, মখলিছুর রহমান, সম্রাট আহমদ ফয়েজ, রুহুল আমিন, আতাউর রহমান, আদিল আহমদ, আব্দুল আউয়াল, আব্দুল মুমিন খান, আব্দুল কুদ্দুস, জালাল আহমদ, কামরুল ইসলাম, ইকবাল আহমদ, রাজু আহমদ, রাজন খান, সালাহ উদ্দিন আহমদ, আবুল বাশার, মুনিম আহমদ তাপাদার, মুহিবুল মজিদ চৌধুরী, ইয়ামিন খান, এনামুল হক, রফিক জামান, আশরাফুল আলম, মাহবুল আহমদ, লায়েক আহমদ সৌরভ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code