পংকি সভাপতি ও ফারুককে ভারপ্রাপ্ত সম্পাদক করে বিশ্বনাথ আ’লীগের কমিটি গঠনের নির্দেশ!

প্রকাশিত: ৬:৫৮ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০১৭

পংকি সভাপতি ও ফারুককে ভারপ্রাপ্ত সম্পাদক করে বিশ্বনাথ আ’লীগের কমিটি গঠনের নির্দেশ!

Manual6 Ad Code

বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠন প্রক্রিয়ার স্থগিতাদেশ প্রত্যাহার করে পংকি খানকে সভাপতি ও ফারুক আহমদকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য আদেশ প্রদান করা হয়েছে।

Manual6 Ad Code

বিষয়টি নিশ্চিত করেছেন দলের কেন্দ্রীয় সাংঠনিক সম্পাদক ও সিলেটের দায়িত্বপ্রাপ্ত নেতা আহমদ হোসেন।

Manual1 Ad Code

এর আগে গত ৭ সেপ্টম্বর আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কেন্দ্র থেকে বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন প্রক্রিয়া স্থগিত করা হয়।

এব্যাপারে জানতেই চাইলে সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী এ প্রতিবেদককে বলেন, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠন প্রক্রিয়ার স্থগিতাদেশ প্রত্যাহার করে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়েছে। ফারুক আহমদকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদানের বিষয়টি অস্বীকার করেছেন তিনি। পংকি খাঁন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলয়ের এবং ফারুক আহমদ যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী বলয়ের বলে জানা যায়।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code