কলেজছাত্র সোহাগ হত্যায় ৯ জনের মৃত্যুদণ্ড

প্রকাশিত: ৩:২৭ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০১৭

কলেজছাত্র সোহাগ হত্যায় ৯ জনের মৃত্যুদণ্ড

Manual7 Ad Code

গাজীপুর শহরে জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের সামনে রাজবাড়ী মাঠে কলেজছাত্র শাহাদৎ হোসেন সোহাগ হত্যা মামলায় নয়জনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

বুধবার দুপুরে গাজীপুরের প্রথম অতিরিক্ত দায়রা জজ  আদালতের বিচারক ফজলে এলাহী ভূঁইয়া এই দণ্ডাদেশ দেন।

Manual8 Ad Code

দণ্ডাদেশপ্রাপ্ত নয়জন হলেন মো. সেলিম, জহিরুল ইসলাম ঝন্টু, মো. জুয়েল, বাক্কা সুমন, আসাদুল ইসলাম, তৌহিদুল ইসলাম, মো. আরিফ, মো. হানিফ ও রিপন আহমেদ জুয়েল। তাঁদের মধ্যে চারজন পলাতক।

Manual5 Ad Code

সোহাগ গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে স্নাতক তৃতীয় বর্ষে পড়তেন।

Manual3 Ad Code

আদালতের পুলিশ পরিদর্শক রবিউল ইসলাম জানান, ২০১০ সালে ৮ জানুয়ারি বিকেলে একটি পারিবারিক ঘটনা মীমাংসার জন্য  কলেজছাত্র সোহাগকে মুঠোফোনে রাজবাড়ী মাঠে ডেকে নিয়ে যায় আসামিরা। সেখানে কথাকাটাকাটির একপর্যায়ে সোহাগকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায় তারা। পরে স্থানীয় লোকজন সোহাগকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের বাবা সাদিকুজ্জামান মাইজভাণ্ডারী বাদী হয়ে একই দিনে নয়জনের নাম উল্লেখ করে জয়দবেপুর থানায় হত্যা মামলা করেন। এ মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আজ দুপুরে আদালত দণ্ডাদেশ দেন।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code