গ্রেফতারী পারোয়ানার প্রতিবাদে জেলা-মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল-সমাবেশ

প্রকাশিত: ৬:১৩ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০১৭

গ্রেফতারী পারোয়ানার প্রতিবাদে জেলা-মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল-সমাবেশ

Manual3 Ad Code

বিএনপি সিলেট জেলা ও মহানগর নেতৃবৃন্দ বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসুরী বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কোন ষড়যন্ত্র জাতি মেনে নিবে না। আওয়ামী লীগ সরকার ক্ষমতার আসার পর থেকেই তারেক রহমানের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র করছে। যতই ষড়যন্ত্র হয়েছে তারেক রহমানের জনপ্রিয়তা ততই বৃদ্ধি পেয়েছে। কোন ষড়যন্ত্রই সফল হবে না। ষড়যেন্ত্রর সকল জাল ছিন্ন করে তারেক রহমান বীরের বেশে স্বদেশে ফিরবেই ফিরবে।

Manual2 Ad Code

বুধবার বিএনপির কেন্দ্র ঘোষিত দেশব্যাপী বিক্ষোভ কর্মসুচীর অংশ হিসেবে জেলা ও মহানগর বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তারা এসব কথা বলেন। তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা ষড়যন্ত্রমূলক মামলায় গ্রেফতারী পরোয়ানা জারির প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন-এর সভাপতিত্বে ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদের পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন- বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, জেলা সহ-সভাপতি এডভোকেট আশিক উদ্দিন, মহানগর সহ-সভাপতি সিটি কাউন্সিলার ফরহাদ চৌধুরী শামীম, জেলা সহ-সভাপতি একেএম তারেক কালাম, জেলা ১ম যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল, মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আতিকুর রহমান সাবু, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন ও মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন আহমদ মাসুক প্রমুখ। কুরআন তেলাওয়াত করেন সিলেট মহানগর ওলামা দলের সিনিয়র সহ-সভাপতি মাওলানা মশহুদ আহমদ।

Manual1 Ad Code

মেয়র আরিফুল হক চৌধুরী বলেন- বাংলাদেশের ভবিষ্যত কান্ডারী দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করে সরকার তাদের রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ ঘটিয়েছে। অবিলম্বে জারিকৃত গ্রেফতারী পরোয়ানা প্রত্যাহার সহ ষড়যন্ত্রমুলক সকল মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য সরকারে প্রতি জোর দাবী জানান তিনি।

Manual1 Ad Code

বিক্ষোভ সমাবেশ ও মিছিলে সিলেট জেলা ও মহানগর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলা দল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code