সিলেটে যুবদলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশিত: ৭:২২ পূর্বাহ্ণ, অক্টোবর ২৭, ২০১৭

সিলেটে যুবদলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Manual6 Ad Code

সিলেট যুবদল নেতা নজিবুর রহমান নজিব বলেছেন, আজ থেকে ৩৯ বছর পূর্বে বাংলাদেশের যুব সমাজের সামগ্রিক উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে বিএনপির প্রতিষ্ঠাতা স্বাধীন বাংলার রূপকার, বাংলার রাখাল রাজা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রতিষ্ঠা করেছিলেন জাতীয়তাবাদী যুবদল। জাতীয়তাবাদী যুবদল বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান জননেতা তারেক রহমানের মনের বল হয়ে আজও কাজ করে যাচ্ছে। যুবদলের ৩৯ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শপথ হউক বাংলাদেশের মানুষের গণতন্ত্র পূর্ণরুদ্ধারের। স্বৈরাচারের সকল জুলুম নির্যাতন নিপীড়নের প্রতিরোধের শপথ।

Manual4 Ad Code

তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকার জিয়া পরিবারের উপর নিপীড়ন নির্যাতন চালিয়ে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় মিথ্যা ষড়যন্ত্র মূলক মামলায় বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান জননেতা তারেক রহমানের উপর একের পর এক গ্রেফতারী পরোয়ানা দায়ের করছে। গ্রেফতারী পরোয়ানা প্রতিবাদে কেন্দ্রীয় যুবদল কর্মসূচি পালন করায় কেন্দ্রীয় যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতার সালাউদ্দিন টুকুর উপর ষড়যন্ত্র মূলক মামলা দায়ের অত্যন্ত ন্যাক্কারজনক। অচিরেই সকল ষড়যন্ত্রের জবাব দেবে জাতীয়তাবাদী যুবদল।

জাতীয়তাবাদী যুবদলের ৩৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে (২৭ অক্টোবর) শুক্রবার রাত ১২টা ১ মিনিটের সময় সিলেট যুবদলের উপদ্যোগে নগরীর পুরানলেনস্থ যুবদলের অস্থায়ী কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

Manual3 Ad Code

যুবদল নেতা তোফাজ্জল হোসেন বেলালের সভাপতিত্বে ও কল্লোল জ্যোতি বিশ্বাস জয়ের পরিচালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- নাহিদুল ইসলাম নাহিদ, বাবলু সিংহ, এডভোকেট আবুল ফাত্তাহ্ তোহেল, নাদির খান, ফয়জুর রহমান সেতু, জাহাঙ্গীর আহমদ, তানভীর আহমদ চৌধূরী, জয়নুল ইসলাম, এম এ সালাম, মাহ্ফুজ উস সামাদ চৌধুরী, মালেক আহমদ, সৈয়দ সাব্বির হোসেন, করুনাময় সিংহ, সুমন চক্রবর্তী, সাহেদ আহমদ, ফিরোজ আহমদ, দিলাজ আহমদ, শিপলু আহমদ, স্বপন আহমদ, সুহেল আহমদ, মো. আব্দুল মুমিন, আতিকুর রহমান রণি, শামীম আহমদ, সাইদুর রহমান বাবলু, নূর মোহাম্মদ খাঁন তাইফুর, আব্দুল হান্নান,  মামুনুর রহমান মঈন, সুমন আহমদ, কাইয়ুম আহমদ, দিলোয়ার হোসেন সিকদার, আলাউদ্দিন আলাল, রেজাউল করিম, সাদ্দাম হোসেন, সৈয়দ নাঈম আহমদ, সাহান আহমদ, সানজু রহমান, ফয়জুল ইসলাম ফয়েজ, আব্দুল কাদের, তানহির আহমদ, ছালিক আহমদ, মনির আহমদ, উজ্জ্বল, নয়ন, আফজল, মামুন, মাছুম, আনিস, জব্বার, কাওসার, ইমন, রনাক, আলী হোসেন প্রমুখ। -বিজ্ঞপ্তি

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code