সিলেট ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩২ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০১৭
সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সাহেদ আহমদ চমনকে গ্রেফতার করেছে পুলিশ।শনিবার (২৮ অক্টোবর) দুপুর ১২টায় এয়ারপোর্ট থানা পুলিশ নগরীর চৌকিদিঘীস্থ তার শশুরের বাসা থেকে তাকে গ্রেফতার করে।
এয়ারপোর্ট থানার ওসি মোশারফ হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, চমনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ওইসব মামলায় তিনি পলাতক ছিলেন। গ্রেফতারি পরোয়ানা বলে তাকে গ্রেফতার করা হয়েছে।
Design and developed by ওয়েব হোম বিডি