সিলেট ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০৩ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০১৭
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হক হানিফ বলেছেন, বিএনপি আইনের শাসনে বিশ্বাসী নয়। তারা বেআইনীভাবে ক্ষমতায় আসতে চায়। এজন্য তারা দেশী বিদেশি ষড়যন্ত্রে লিপ্ত।
শনিবার (২৮ অক্টোবর) মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, তারা (বিএনপি) স্বাধীন বাংলাদেশের ভালো কিছু চায় না। আগামী জাতীয় নির্বাচন হবে বর্তমান ক্ষমতাসীন দলের অধীনে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে। এবিষয়ে কোনো আপোস নেই। কোনো মায়া কান্নায় কাজ হবে না।
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দিন সিরাজ, সদস্য বদর উদ্দিন আহমদ কামরান ও সদস্য অধ্যাপক মো. রফিকুর রহমান।
অতিথি হিসেবে ছিলেন, জাতীয় সংসদের হুইপ শাহাব উদ্দিন, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন, মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য আব্দুল মতিন, মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান।
সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ এমপি ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নেছার আহমদ।
Design and developed by ওয়েব হোম বিডি