মহানগর ছাত্রদল নেতা উমেদ’র বাসায় পুলিশী তল্লাসী : নিন্দা

প্রকাশিত: ৬:৫২ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০১৭

মহানগর ছাত্রদল নেতা উমেদ’র বাসায় পুলিশী তল্লাসী : নিন্দা

Manual4 Ad Code

সিলেট মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক উমেদুর রহমান উমেদ’র বাসায় পুলিশ তল্লাসীর নিন্দা জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ।

Manual6 Ad Code

মঙ্গলবার (৩১ অক্টোবর) এক বিবৃতিতে সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, বিএনপির নেতাকর্মীদের উপর বাসা বাড়িতে তল্লাসীর ও পরিবারের সদস্যদের হয়রানী করে গণতান্ত্রীক আন্দোলন সংগ্রাম বাধাগ্রস্থ করা যাবেনা। বিএনপি গণমানুষের দল গণতন্ত্রের মানমর্যাদা রক্ষা করতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে। অবিলম্বে সিলেট মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক উমেদুর রহমান উমেদ সহ বিরোধী দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের বাসা বাড়িতে তল্লাসীর নামে হয়রানী বন্ধ করে কারাগারে আটক সকল রাজবন্দিদের মুক্তি দিন।

উল্লেখ্য, মঙ্গলবার (৩১ অক্টোবর) আনুমানিক ১২.৩০ মিনিটের দিকে এসএমপি পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) বাসু দেব বণিক ও শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকতা আখতার হোসেনের নেতৃত্বে একদল পুশিল বাড়িতে তল্লাসী চালায়। -বিজ্ঞপ্তি

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code