সিলেট ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩০ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০১৭
কক্সবাজারে রোহিঙ্গাদের মধ্যে ত্রাণ বিতরণ শেষে ঢাকায় ফেরার পথে বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়ী বহরে ফের হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে সিলেট জেলা ও মহানগর বিএনপি, ছাত্রদল, যুবদল ও সেচ্চাসেবক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
বুধবার বিকালে (০১ নভেম্বর) সিলেট নগরীতে জেলা ও মহানগর বিএনপির স্থানীয়, ওয়ার্ড ও উপজেলা বিএনপি, ছাত্রদল, যুবদল ও সেচ্চাসেবক দলসহ অঙ্গসহযোগি সংগঠনের কয়েক শত নেতা কর্মীর উপস্থিতিতে মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়। মিছিলগুলো নগরীর বিভিন্ন সড়ক ও পয়েন্ট প্রদক্ষিন করে প্রতিবাদ সমাবেশে গিয়ে মিলিত হয়।
সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল-সমাবেশ : খালেদা জিয়ার গাড়ি বহরে বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবকদল। মিছিলটি বুধবার ২টায় সিলেট নগরীর নাইওরপুল পয়েন্ট থেকে শুরু হয়ে বন্দরবাজার সিটি পয়েন্টে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপস্থিত বক্তারা বলেন, যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে বিশ্বাস করে, গণতন্ত্র ও মানবতায় বিশ্বাস করে তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবাসে। জনগনের এই ভালোবাসাকে সরকার কোনোভাবে মেনে নিতে পারছে না। বোমা হামলা করে বেগম জিয়াকে গণবিচ্ছন্ন করা যাবে না উল্লেখ করে বক্তারা আরো বলেন, হামলা মামলা উপেক্ষা করে সকল কর্মসূচি পালন ও অবৈধ সরকারকে উৎখাতে স্বেচ্ছাসেবকদল রাজপথে অগ্রণী ভূমিকা পালন করবে।
সিলেট জেলা স্বেচ্ছাসেকদলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আজমল হোসেন রায়হান এর সভাপতিত্বে এবং মহানগর বিএনপির সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক খালেদুর রশীদ ঝলক এর পরিচালনায় বক্তব্য ও উপস্থিত ছিলেন জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মওদুদুল হক মওদুদ, মহানগর বিএনপির সহ প্রচার সম্পাদক ও স্বেচ্ছাসেবকদল নেতা কাউন্সিলর আব্দুর রকিব তুহিন, স্বেচ্ছাসেবকদল নেতা শাহিদুল ইসলাম কাদির, জেলা বিএনপি’র সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আমিনুল হক বেলাল, শাহপরাণ থানা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক দীপক রায়, জৈন্তাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলতাফ হোসেন বেলাল, কানাইঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজিম উদ্দিন, কোম্পানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক সুজন মিয়া, গোলাপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল কালাম, জকিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাসান আহমদ, মহানগর স্বেচ্ছাসেবকদলের নেতা সুমন শিকদার, নাছির উদ্দিন, ইজ্জাদ আহমদ, আব্দুল হান্নান, রাশেদ আহমদ চৌধুরী, আকবর হোসেন কয়ছর, দেওয়ান কামরান, আব্দুল মতিন, সাজ্জাদুর রহমান সাজু, গিয়াস উদ্দিন বতুল্লা, দুলাল আহমদ, সিদ্দেক আলী, বেলাল আহমদ, দেওয়ান নিজাম খান, আবু মুছা, লাহিন চৌধুরী, কামরুল ইসলাম, মুমিনুর রহমান জনি, রাশেদ আহমদ সাদ্দাম, এম জাহাঙ্গীর চৌধুরী, মাহতাব উদ্দিন, সালমান আহমদ নান্টু, রাজু আহমদ, শাহাব উদ্দিন, হেলাল উদ্দিন চৌধুরী, সুহেল আহমদ, দিলোয়ার হোসেন প্রধান, মিছবাহ উদ্দিন মিছবাহ, হারুন আহমদ, মইনুদ্দিন আহমদ, রাসেল আহমদ, দেলোয়ার হোসেন, মিছবাহুজ্জামান, জুবায়ের আহমদ, মারুফ আহমদ, মেহেদী হাছান রনি, দিলোয়ার হোসেন লিজু, মুহিবুর রহমান মুহিব, আশফাক আহমদ, জনি আহমদ, ইউনুছ আহমদ, আব্দুল মোমিন খান সাবুল, তামিম আহমদ, সেবুল আহমদ, নিজাম উদ্দিন, নাজিম উদ্দিন, জহির উদ্দিন, লোকমান আহমদ, আমিন উদ্দিন, ইমরান আহমদ চৌধুরী, দীপু আহমদ, কুদ্দুস আহমদ, সালাউদ্দিন আহমদ, সৌরভ আহমদ শুভ, শাহিনুর আহমদ, জামাল আহমদ, কামরুল ইসলাম (২), আব্দুল্লাহ আল মামুন, রিপন আহমদ, আমিন হোসনে হৃদয়, রাজু খান, জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

সিলেটে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল।
বেগম খালেদা জিয়ার গাড়ী বহরে আওয়ামী সন্ত্রাসীদের ফের হামলার প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসাবে বুধবার বিকালে (০১ নভেম্বর) বিকেলে সিলেট নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবকদল। মিছিলটি নগরীর নয়াসড়ক পয়েন্ট থেকে শুরু হয়ে জেল রোড পয়েন্টে গিয়ে প্রতিবাদ সমাবেশ করে। প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক যুগ্ম আহবায়ক আব্দুল ওয়াহিদ সোহেল ও দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাতা আহবায়ক কামাল হাসান জুয়েলের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি আব্দুল আহাদ খান জামাল, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জাকির হোসেন, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ও এমসি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুস শহিদ, এম.সি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক জেলা স্বেচ্ছাসেবক দল নেতা সিরাজুল ইসলাম সিরাজ, মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা আহমেদ আহসান মাহবুব, দক্ষিন সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক মল্লিক আহমেদ, ২৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক দেলোয়ার হোসেন চৌধুরী,
স্বেচ্ছাসেবকদল নেতা আলী আকবর খান, ২৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকদলের আহবায়ক জাবেদ আহমদ জীবন, ৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকদলের আহবায়ক স্বপন আহমদ, সাবেক ছাত্রদল নেতা আলতাফ হোসেন টিটু, ১০ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নিজাম উদ্দিন, স্বেচ্ছাসেবকদল নেতা আবুল বাশার, মামুন আহমদ, মহানগর ছাত্রদলের সাবেক সহ সাধারন সম্পাদক স্বেচ্ছাসেবক দল নেতা আফজল হোসেন চৌধুরী, আব্দুল হক, সালেহ আহমদ, ১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকদলের সভাপতি তারাব আলী লিটন, ৮নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকদলের সভাপতি রাসেল আহমদ খান, স্বেচ্ছাসেবকদল নেতা সাহেদ আহমদ, নোমান আহমদ, ৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকদলের আহবায়ক কামরুল ইসলাম সজল, মহানগর স্বেচ্ছাসেবকদল নেতা আজিজ খান সজীব, রিপন আহমদ, ০৮ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ফারুক আহমদ, শেখ স¤্রাট, সাজ্জাদ হোসেন আরমান, আব্দুল্লাহ আল মামুন, আব্দুস ছাত্তার, হাসান মাহমুদ মাসুম, জাহাঙ্গীর আলম, আফজল হোসেন, জাহেদ আহমদ, সুমন জালালী,মনির হোসেন, লালন আহমদ, সোহেল মোল্লা, লাল মিয়া, জুয়েল তালুকদার, সাজিদ নুর বাবু, শফিকুর রহমান, আকির হোসেন, ১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক বাইন উদ্দিন, স্বেচ্ছাসেবকদল নেতা সালমান আহমদ রানা প্রমুখ।
সমাবেশে সভাপতির বক্তব্যে সিলেট মহানগর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গাড়ী বহরে হামলা করে আওয়ামীলীগের সন্ত্রাসীরা যে কাপুরুষতার পরিচয় দিয়েছে। তার জবাব এদেশের জনগন সময়মত দেবে ইনশাআল্লাহ। নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে বর্তমান ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান তিনি।

সিলেট ছাত্রদলের বিক্ষোভ মিছিল।
খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার বিকাল ৪টায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিলেটের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মিছিলটি নগরীর মজুমদারি থেকে শুরু হয়ে আম্বরখানা পয়েন্টে এসে এক সমাবেশে মিলিত হয়।
মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রদল নেতা শফিকুর রহমান টুটুল, সিলেট জেলা ছাত্রদলের সহ-সভাপতি কামরুজ্জামান দিপু, মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আবু আহমেদ আনসারি।
আরো উপস্থিত ছিলেন শাহ আকাব আহমদ পলাশ, আব্দুল আহাদ সুমন, মো. সোহেল রানা, দিলদার হোসেন শামীম, জিয়াউর রহমান জিয়াব, সাজু আহমদ কালাই, রুহুল আমিন রুবেল, আলী ইসলাম, সেলিম মিয়া, ইমন আহমদ, ফয়সল আহমদ, মুক্তার আহমদ মুক্তার, আফজল হোসেন, সাইদুর রহমান সাইদ, সাদেক আহমদ ফারুকী, তারেক আহমদ, এস.এম জুয়েল, ওয়াক্কাস আলী সেলিম, ফারুক আহমেদ, রিপন আহমদ, সাহিদুর রহমান বিপ্লব, নোমান আহমদ, সিদ্দিকুর রহমান, টিপু সুলতান, সাখাওয়াত হোসেন রেনু, হাসান আহমদ, নোবেল হোসেন ছাইম, শাহ অলিদ, সুয়েব আহমদ, শাহাদত হোসেন উজ্জ্বল, ইমরান আহমদ রাফি, বখতিয়ার হোসেন, আতিকুর রহমান পরান, সুহেল আহমদ, মিসবাউল হক প্রমূখ।

সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিক্ষোভ।
খালেদা জিয়ার গাড়ী বহরে বোমা হামলার প্রতিবাদে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের উদ্যোগে নগরীতে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি মিরাবাজার থেকে শুরু হয়ে নগরীর বন্দরবাজারস্থ পেপার পয়েন্টে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে পরিণত হয়।
সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশের একমাত্র গণতন্ত্র রক্ষার আপোষহীন দেশনেত্রীর গাড়ি বহরে বোমা হামলা করে নেত্রীকে দমিয়ে রাখা যাবেনা। এরকম ঘটনার পূনরাবৃত্তি হলে ছাত্রদলের নেতাকর্মীরা কঠোর হস্তে এর দাঁত ভাঙ্গা জবাব দেবে।
জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম সাজুর সভাপতিত্বে ও এমসি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সদস্য সচিব দেলওয়ার হোসেন ও ল’ কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি আবু ইয়ামিন চৌধুরীর যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের সহ সভাপতি রুজেল আহমদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আব্দুল খালিক মিল্টন, এমসি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের আহ্বায়ক ও সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক বদরুল আজাদ রানা।
এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন মহানগর ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক ইফতেখার আহমদ সোহেল, জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক আবুল বাশার, রুবেল আহমদ রানা, শাহাজাহান চৌধুরী, জেলা ছাত্রদলের কর্মসূচী ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ইমরানুল ইসলাম জাসিম, সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নুরুল আমিন, শাহাদাত খান, তোফায়েল আহমদ, জেলার সহ প্রচার সম্পাদক ঝলক আচার্য্য, নুরুল ইসলাম রুহুল, শামীম আহমদ, আব্দুল মুকিত মুকুল, সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সুজন খান, জেলা ছাত্রদলের সহ অর্থ বিষয়ক সম্পাদক ইমরান আহমদ সেতু, মহানগর ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ছানার মিয়া সাকিব, শেখ শাহান তালুকদার, মানবাধিকার বিষয়ক সম্পাদক আবুল হোসেন, যোগাযোগ বিষয়ক সম্পাদক আব্দুস সালাম প্রমুখ।

মহানগর ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ।
বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে বোমা হামলা ও পাশবর্তী স্থানে অগ্নি সংযোগের প্রতিবাদে সিলেট মহানগর ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ। বুধবার সিলেট নগরীর সোবহানীঘাট থেকে বিক্ষোভ মিছিল শুরু করে রং মহল টাওয়ারের সামনের পুলিশী বাঁধার মুখে তাৎক্ষনিক সমাবেশ করে কর্মসূচি শেষ হয়।
সিলেট সরকারী কলেজ ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আশরাফ উদ্দিন রুবেল এর সভাপতিত্বে ও মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক দিলোয়ার হোসেন দিনার এর পরিচালনায় বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা অবৈধ আওয়ামী সন্ত্রাসীদের হামলাকে কাপুরুষোচিত আখ্যায়িত করে বলেন, আওয়ামী লীগ কোন আধুনিক রাজনৈতিক দল নয়, সন্ত্রাসীদের আখড়া। এরা সবসময় রক্ততৃষ্ণায় কাতর থাকে। এই দলটি দেশকে হত্যা, দখল, হাঙ্গামা, রক্তারক্তি ও খুনোখুনীতে ভরিয়ে দিতে চাচ্ছে। এই দলটির পরতে পরতে জড়িয়ে আছে মানবাত্মার অবমাননার বিভিন্ন দিক।
নেতৃবৃন্দ আরো বলেন, রোহিঙ্গাদের মানবিক বিপর্যয়ে সহায়তা দিতে বাধা দানের উদ্দেশ্যে দেশনেত্রী গাড়ী বহরে চৈতন্যহীন বর্বর আক্রমণ চালাতে দ্বিধা করেনি। শুধু অসংখ্য গাড়ী কিংবা দলের নেতাকর্মীদেরকে আঘাত করা নয়, তারা দায়িত্বরত গণমাধ্যমে সাংবাদিকদের ওপরও নৃশংস আঘাত করেছে।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আহমেদ জিলু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সৈয়দ আমিরুল হক সলিড, মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ফখরুল ইসলাম পান্না, শাকিল হোসেন। এছাড়া আরো উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের স্কুল বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, মহানগর ছাত্রদলের সহ-সাংস্কৃতিক সম্পাদক আব্দুস সাজ্জাদ আরিফ, জেলা ছাত্রদলের গণ সংযোগ সম্পাদক এনামুল হক, মহানগর ছাত্রদলের সহ-প্রচার সম্পাদব ফয়জুল হক রাজু, ২৪ নং ওয়ার্ড ছাত্রদলের আহবায়ক ফরহাদ আহমদ, মহানগর ছাত্রদলের সিনিয়র সদস্য শেখ নয়ন, কায়েছ আহমদ, সুহেল আহমদ, মুহিব খান, সাহেদ আহমদ, ফাহিম আহমদ তোহা, আফজল আহমদ চৌধুরী, সায়মন আহমদ, জাকোয়ান হোসেন, জুমেল চৌধুরী, শাহিন আহমদ, আব্বাস তালুকদার, রিমন হাসান রিমু, রায়হান আহমদ রুহেল, সজিবুর রহমান সজিব, মোফাজ্জল চৌধুরী মুর্শেদ, সাহেদ চৌধুরী, দিদারুল ইসলাম সাজু, সাঈদুর ইসলাম কাওসার, তাজিম খান, বাহার আহমদ, এমএ হাসান সাগর, মামুন আহমদ, আজিম হোসেন, মো. দিলোয়ার, জহির আহমদ, মাহফুজ আহমদ, ফজলুল রহিম মারুফ, পিংকু আহমদ, আকিরুল ইসলাম চৌধুরী জিসান, ফরহাদ আহমদ রাজা, হাবিব আহমদ মুক্তা, মুজিবুর রহমান পবলু, ঝানটু তালুকদার, রিপন আহমদ, জালাল মির, লিটন চৌধুরী, রাসেল আহমদ, রুবেল, মুর্শেদ, শাকিল, মোহন সাদ্দাম, জাবেদ, তিহাম, রেদওয়ান, রুমেল, সাদিক, তারেক, সাইফুল, মিজান, সাকেল, রাহি প্রমুখ।

সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিক্ষোভ।
বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে বোমা হামলা ও পাশবর্তী স্থানে অগ্নি সংযোগের প্রতিবাদে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ। বুধবার সিলেট নগরীর জিন্দবাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন নাদিম এর সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের সমবায় বিষয়ক সম্পাদক একে চৌধুরী সুহেল এর পরিচালনায় বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মো. নাজিম উদ্দিন পান্না বলেন, বাংলাদেশ সহ এশিয়া মহাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তা দেখে বর্তমান অবৈধ আওয়ামী সরকার দিশেহারা হয়ে কাপুরুষের মত যুবলীগ ও ছাত্রলীগ দিয়ে হামলা চালিয়েছে। যা অত্যন্ত ন্যাক্কা জনক ও নিন্দনীয়। যদি অবিলম্বে হামলাকারী যুবলীগ ও ছাত্রলীগ সন্ত্রাসীদের গ্রেফতার না করা হয়ে ছাত্র-জনতা দেশের সাধারণ মানুষকে নিয়ে আরো কঠোর আন্দোলন সংগ্রামের ডাক দিতে বাধ্য হবে।
বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদল নেতা আব্দুল্লাহ খান স্বপন, জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক সামছুল ইসলাম, লুৎফুর রহমান, দবির আহমদ, শেখ নজরুল ইসলাম, জহুরুল ইসলাম রাসেল, সুমন আহমদ, জসিম উদ্দিন, মিজানুর রহমান, হারুনুর রশিদ, কামরুল ইসলাম জনি, জিতু মিয়া, জাকারিয়া আহমদ, পান্না ঘোষ, একরাম হোসেন, সৈয়দ মোস্তফা কারমরু, সৈয়দ মোশারফ হোসেন, সাঈদুর রহমান, সুহেল মেহদী জালাল, সৈকত চন্দ্র বাপন, ইমদাদুল হক ইমু, অষীম কুমার দে, রবিউল হাসান রবিন, সাহেদ আহমদ, নাহিদ হাসান অনিক, আবুল কাশেম সুহেল, আব্দুল হাই রাজন, সাঈম আহমেদ জুবের, শাহরিয়ার ইমন, মোস্তফা কামাল শাহিন, আব্দুল গফুর, ফয়জুল আহমদ, জিদান আহমদ, রুহেল আহমদ, তুহেল আহমদ, শায়েন্তে নূর প্রমুখ।
Design and developed by ওয়েব হোম বিডি