গাড়ি বহরে হামলার প্রতিবাদে সিলেট ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রকাশিত: ৮:৪৮ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০১৭

গাড়ি বহরে হামলার প্রতিবাদে সিলেট ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Manual6 Ad Code

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিলেটের উদ্যোগে নগরীতে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেজিষ্টারে মাঠে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

Manual7 Ad Code

মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক সূচিত্র চৌধুরী বাবলুর সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক মাসরুর রাসেল এবং মহানগর ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান মুন্না, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, সহ সাধারণ সম্পাদক এম এ মান্নান।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, সেলিম আহমদ, সৈয়দ সেলিম, ইঞ্জনিয়ারিং কলেজ ছাত্রদলের আহ্বায়ক জাহেদুর রহমান জাহেদ, মহানগর ছাত্রদলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুকিত তুহিন, সহ কর্মসূচী ও প্রণয়ন সম্পাদক সুলতান আহমদ চৌধুরী, জেলা ছাত্রদলের সদস্য সবুজ আহমদ, জেলা ছাত্রদরের সহ সাংগঠনিক সম্পাদক সুমন আহমেদ, রাহাত আহমদ, ইকবাল চৌধুরী, জৈন্তা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক পাপলু দাস, আলী বাহার, সেলিম আহমদ, এ আর রাসেল, কামরুল আহমদ, আরিফুল ইসলাম সুমন, সুজন আহমেদ, মহানগর ছাত্রদল নেতা আতিক আহমেদ, দেলোয়ার হোসেন, সরওয়ার আহমেদ, মুন্না, তামিম জায়গীরদার, রেজওয়ান আহমদ, ফাহাদ আহমদ, দ্বীপ ঘোষ, হৃদয়, জুয়েল, হিমেল, মারুজ, জাহিদ, সানজিদুল, ইয়াসিন, সাজ্জাদ, মিসবাহ, শিপন, রামিম, তাহমিন, রাসেল, ইমরান, কামরুল, সুলেমান, জাবেদ, মেহেদী, রুমন প্রমুখ।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code