সিলেট ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২৬ পূর্বাহ্ণ, নভেম্বর ৬, ২০১৭
যুক্তরাষ্ট্রের সফররত রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি অব স্টেট টমাস এ শ্যাননের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ও কানাডিয়ান সংসদীয় প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
আজ (সোমবার) সকাল ১০টা ৪৫ মিনিটে গুলশান চেয়ারপার্সনের নিজ কার্যালয়ে শ্যানন ও তার প্রতিনিধি দলের সঙ্গে এবং সন্ধ্যা সাড়ে ৭টায় কানাডিয়ান সংসদীয় প্রতিনিধি দলের সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৈঠকে ইউএস’র প্রতিনিধি দলের সঙ্গে উপস্থিত থাকবেন বাংলাদেশে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত মার্শা বøুম বার্নিকাট এবং কানাডিয়ান সংসদীয় প্রতিনিধি দলের সঙ্গে কানাডিয়ান হাইকমিশনার বেনয়েট পিয়েরে ল্যারামির উপস্থিত থাকার কথা রয়েছে।
এছাড়াও বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন।
উল্লেখ্য, গতকাল রোববার দুদিনের সফরে বাংলাদেশ সফরে আসেন থমাস এ শ্যানন। সফরে তিনি যুক্তরাষ্ট্র-বাংলাদেশ অংশীদারিত্ব সংলাপে সহ-নেতৃত্ব দেয়ার পাশাপাশি সরকারি, রাজনৈতিক দল ও এনজিও কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করে রোহিঙ্গা সঙ্কট নিয়েও আলোচনা করবেন তিনি।
Design and developed by ওয়েব হোম বিডি