স্বামীর সঙ্গে দুবাইয়ের মরুভূমিতে সিলেটী বধূ মাহি

প্রকাশিত: ৭:০৬ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০১৭

স্বামীর সঙ্গে দুবাইয়ের মরুভূমিতে সিলেটী বধূ মাহি

Manual6 Ad Code

বাংলাদেশের ছায়াছবি ‘ঢাকা অ্যাটাক’ মুক্তি পেয়েছে দুবাইয়ের বেশ কিছু সিনেমা হলে। ছবির প্রচারণা করতে বর্তমানে দুবাইয়ে রয়েছে ছবিটির টিম। ছবিটির অভিনেতা-অভিনেত্রী ও কুলাকুশলীদের সংবর্ধনাও দিয়েছে সংযুক্ত আরব আমিরাত প্রবাসী বাংলাদেশিরা। শনিবার স্থানীয় সময় রাতে দুবাইয়ের মভেনপিক হোটেলে এ সংবর্ধনা দেওয়া হয়।

এতে ছবিটির পরিচালক দীপংকর দীপন, কাহিনীকার ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার সানি সানোয়ার, নায়ক আরেফিন শুভ ও নায়িকা মাহিয়া মাহি উপস্থিত ছিলেন।

Manual8 Ad Code

এরপর থেকেই বেশ ফুরফুরা মেজাজে রয়েছে চিত্রনায়িকা মাহিয়া মাহি। প্রচারণার কাজ শেষ করে তিনি ঘুরে বেড়াচ্ছেন মরুর দেশটির মনোরম সব লোকেশনে। সোমবার নিজের ফেসবুক ওয়ালে বেশ কিছু ছবি পোস্ট করেছেন এই নায়িকা। সেখানে স্বামীর সঙ্গে সতেজ দেখা গেল মাহিকে। অবশ্য তাদের সঙ্গী হয়ে ছিলেন ‌‘ঢাকা অ্যাটাক’ ছবির পরিচালক দীপঙ্কর দীপনসহ আরও অনেকে।

Manual6 Ad Code

মরুভূমির বুকে এক বৃক্ষ পেয়ে তাতে চড়ে বসেছেন মাহি। ক্যামেরায় পোজ দিয়েছেন হাসিমুখে। কিছু ছবিতে মাহির স্বামী অপুকে দেখা গেল সালমান শাহ স্টাইলে মাথায় কাপড় বাঁধা। বোঝা গেল, ব্যস্ত জীবনের ফাঁক গলে হঠাৎ পাওয়া অবকাশকে বেশ ভালোই উপভোগ করছেন সিলেটী বধূ মাহি।

Manual5 Ad Code

‘স্বপ্ন স্কেয়ারক্রো’র আয়োজনে ‘ঢাকা অ্যাটাক’ মুক্তি পেয়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। তারমধ্যে দুবাইতে ছবিটি বেশ ভালো সাড়া পায়।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code