আবু সরকারের বহিস্কারাদেশ প্রত্যাহার না করার দাবী বিশ্বনাথ যুবলীগের

প্রকাশিত: ৮:২০ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০১৭

আবু সরকারের বহিস্কারাদেশ প্রত্যাহার না করার দাবী বিশ্বনাথ যুবলীগের

Manual5 Ad Code

সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী ও উপপুলিশ কমিশনার নিকুলিন চাকমার গাড়ি ভাংচুরকারী আবু সরকারসহ দোষীদের ‘বহিস্কারাদেশ’ প্রত্যাহার না করার দাবি জানিয়েছে বিশ্বনাথ উপজেলা ও সদর ইউনিয়ন যুবলীগ।

বুধবার বিশ্বনাথ উপজেলা যুবলীগের আহবায়ক মকদ্দছ আলী ও যুগ্ম আহবায়ক আলতাব হোসেন এবং বিশ্বনাথ সদর ইউনিয়ন যুবলীগের আহবায়ক মনোহর হোসেন মুন্না ও যুগ্ম আহবায়ক সুন্দর আলী রুহুল স্বাক্ষরিত এক বিবৃতির মাধ্যমে সিলেট জেলা ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের কাছে এ দাবি জানান।

Manual3 Ad Code

বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ উল্লেখ করেছেন, আবু সরকারকে সিলেট জেলা ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নে অন্তর্ভুক্তি করা হলে শ্রমিকরা আবু সরকারের কাছে নির্যাতিত হবেন। আবু সরকারের সন্ত্রাসী-নিন্দনীয় কর্মকান্ডে কলুষিত হবে সমগ্র শ্রমিক সমাজ। তাই সিলেট জেলা ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সুনাম অক্ষুন্ন রাখতে আবু সরকারের বহিস্কারাদেশ বহাল রাখা জরুরী। আবু সরকারের বহিস্কারাদেশ বহাল থাকলে এ থেকে শিক্ষা গ্রহণ করে শ্রমিক সমাজ আরোও সু-সংগঠিত হবে। সমাজে আসবে সুন্দর ও শান্তিময় পরিবেশ। আবু সরকারের বহিস্কারাদেশ প্রত্যাহার করা হলে বিশ্বনাথবাসীসহ সর্বস্তরের জনসাধারণকে সাথে নিয়ে বিশ্বনাথ থেকে দূর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

Manual3 Ad Code

উল্লেখ্য, গত ১৮ ফেব্র“য়ারি নগরীর মেন্দিবাগ এলাকায় শ্রমিকলীগ নেতা আবু সরকার সহ ৪০/৪৫ জন দুর্বৃত্তরা সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী ও উপপুলিশ কমিশনার নিকুলিন চাকমার গাড়িতে হামলা চালানোর কারনে আবু সরকারকে বহিস্কার করা হয়। দুর্বৃত্তরা এসময় তাদের সাথে থাকার দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে হামলা করে এবং ইটপাটকেল দিয়ে গাড়ী ভাংচুর করে।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code