সিলেট আ’লীগ-বিএনপি প্রার্থী পরিবর্তনের দাবি জনতার

প্রকাশিত: ৬:২২ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০১৭

সিলেট আ’লীগ-বিএনপি প্রার্থী পরিবর্তনের দাবি জনতার

Manual2 Ad Code

সিলেটে মার্চ-এপ্রিলের বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত উপজেলাগুলোর অন্যতম ফেঞ্চুগঞ্জ। দু’দফা বন্যায় কুশিয়ারা নদী-তীরবর্তী এই জনপদের অধিকাংশ ইউনিয়ন কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। হাকালুকি হাওরের পানি উপচেপড়ায় দীর্ঘদিন পানিবন্দি থাকতে হয় অসংখ্যক মানুষকে। দক্ষিণ সুরমা উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নও বন্যায় তলিয়ে গিয়েছিল। বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল বালাগঞ্জ উপজেলাও।

Manual7 Ad Code

ওই সময়ে বন্যাদুর্গত লাখো মানুষের পাশে অনেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। তাদের মধ্যে বেশি তৎপর ছিলেন আগামী নির্বাচনে মনোনয়নপ্রত্যাশীরা। সিলেট-৩ (ফেঞ্চুগঞ্জ, দক্ষিণ সুরমা ও বালাগঞ্জের একাংশ) আসনে প্রথমে ত্রাণ বিতরণের মাধ্যমে কৌশলী প্রচারে নামেন আওয়ামী লীগের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশীরা। এ সুযোগে এলাকায় তৎপর হন বিএনপির নেতারাও। বর্তমানে অন্তত এক ডজন সম্ভাব্য প্রার্থীর প্রায় সবাই প্রকাশ্যে রয়েছেন ভোটের মাঠে। তবে বর্তমান ও সাবেক এমপি বাদ দিয়ে আওয়ামী লীগ-বিএনপি দু’দলেই রয়েছে নতুন প্রার্থী দেওয়ার দাবি। স্বাধীনতা-পরবর্তী প্রথম দুটি নির্বাচনে ফেঞ্চুগঞ্জ ও দক্ষিণ সুরমা উপজেলা দুটি ভিন্ন সংসদীয় আসনের অন্তর্ভুক্ত ছিল।

১৯৮৬ সালে নির্বাচনের আগে সীমানা পুনর্নির্ধারণের পর থেকে এ দুটি উপজেলা নিয়ে সিলেট-৩ আসন গঠিত হয়। ২০০৮ সালের নির্বাচনের সময় বালাগঞ্জ উপজেলার একাংশও আসে এই আসনে। ১৯৮৮ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত এই আসনে টানা বিজয়ী হন জাতীয় পার্টির আবদুল মুকিত খান। ২০০১ সালের নির্বাচনে জয়ী হন বিএনপির শফি আহমদ চৌধুরী। সর্বশেষ দুটি নির্বাচনে আওয়ামী লীগের মাহমুদ-উস-সামাদ চৌধুরী কয়েস নির্বাচিত হয়েছেন। আগামী নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে তৎপর রয়েছেন দলের হাফ ডজন নেতা। তারা বর্তমান এমপি কয়েসের বিরুদ্ধে দলে বিভেদ তৈরির অভিযোগ তুলেছেন। নেতাকর্মীদের একটি অংশের মধ্যে তাকে নিয়ে অসন্তোষ তৈরি হয়েছে।

এ প্রসঙ্গে মাহমুদ-উস-সামাদ চৌধুরী কয়েস বলেন, গণতান্ত্রিক অধিকার হিসেবে যে কেউই দলীয় মনোনয়ন চাইতে পারেন। তা ছাড়া বড় দলে ছোটখাটো বিভেদও থাকতে পারে। কিন্তু নির্বাচনের সময় সবাই নৌকা প্রতীকের হয়ে কাজ করবেন।

তিনি আরও বলেন, শাহজালাল ফার্টিলাইজার ফ্যাক্টরিসহ এই আসনে সাত হাজার কোটি টাকারও বেশি উন্নয়ন কাজ হয়েছে। তার সঙ্গে মানুষের নিবিড় সম্পর্ক রয়েছে। তিনি নিয়মিত নির্বাচনী এলাকায় যান। তাই তিনি আবারও দলের মনোনয়ন প্রত্যাশা করছেন।এই আসনে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ প্রার্থী হতে চাইছেন। দক্ষিণ সুরমা উপজেলা চেয়ারম্যান আবু জাহিদ, অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রকিব মন্টু, যুক্তরাজ্য আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব এবং বেসরকারি টেলিভিশনে কর্মরত গণমাধ্যমকর্মী শাহ মুজিবুর রহমান জকন দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন।

অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেন, তিনি সিলেট-১ (সদর) আসনের পাশাপাশি সিলেট-৩ আসনেও দলের মনোনয়ন চাইবেন। সিলেট-৩ আসনের নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ তাকে নির্বাচন করার জন্য অনুরোধ করছেন। এখন দলীয় প্রধান শেখ হাসিনা সুযোগ দিলে তিনি নির্বাচনে লড়বেন।

Manual1 Ad Code

মিসবাহ উদ্দিন সিরাজ জানান, তিনি ছাত্র রাজনীতি থেকে শুরু করে আওয়ামী লীগের রাজনীতিতে দীর্ঘদিন জড়িত। এবার জনপ্রতিনিধি হিসেবে দেশ ও দলের সেবা করতে চান।

আবু জাহিদ জানান, তিনি জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে কাজ করতে চান। নিশ্চয়ই দলের সভাপতি শেখ হাসিনা তা বিবেচনা করবেন।

অ্যাডভোকেট আবদুর রকিব মন্টু জানিয়েছেন, তরুণ ভোটারদের প্রাধান্য দিয়ে তিনি নির্বাচনী কর্মকাণ্ড শুরু করেছেন। এলাকার উন্নয়নের স্বার্থে তিনি এবার দলের মনোনয়ন চাইবেন। দলের স্বার্থেই এই আসনে প্রার্থী পরিবর্তন প্রয়োজন বলে মনে করছেন আরেক মনোনয়নপ্রত্যাশী হাবিবুর রহমান হাবিব। তিনি বলেন, দক্ষিণ সুরমায় কামাল বাজার ইউনিয়ন স্থাপনসহ শিক্ষা, স্বাস্থ্য, আর্থ-সামাজিক উন্নয়নে দুস্থ নারীদের সেলাই প্রশিক্ষণ দিয়ে তিনি অনেকের চাকরির ব্যবস্থা করেছেন। মসজিদ ও মাদ্রাসায় অর্থ অনুদান দিয়েছেন। এখন তিনি দলের মনোনয়ন প্রত্যাশা করছেন।

Manual2 Ad Code

শাহ মুজিবুর রহমান জকন জানিয়েছেন, ভোটাররা এবার নীরব ভোট বিপ্লব ঘটাবে। তিনি এলাকার উন্নয়নের স্বার্থে আগামী নির্বাচনে দলের মনোনয়ন চাইবেন। এই আসনে বিএনপির মনোনয়ন নিয়েও সম্ভাব্য প্রার্থীদের মধ্যে অস্বস্তি বিরাজ করছে। এই আসনের সাবেক এমপি দলের কেন্দ্রীয় নেতা শফি আহমদ চৌধুরী ওয়ান-ইলেভেনের পর থেকে দীর্ঘদিন এলাকায় না থাকলেও সাম্প্রতিক সময়ে বেশ সক্রিয় হয়েছেন। এই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশা করছেন দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার এমএ সালাম, যুবদলের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী এবং জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুল আহাদ খান জামাল।

শফি আহমদ চৌধুরী জানিয়েছেন, বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের আমলে তিনি এলাকায় অনেক উন্নয়ন কর্মকাণ্ড করেছেন। তাই তিনি আগামী নির্বাচনেও দলের মনোনয়ন চাইবেন। দল তাকেই মনোনয়ন দেবে বলে মনে করেন শফি আহমদ চৌধুরী। ব্যারিস্টার এমএ সালাম বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করলেও তার পক্ষে নির্বাচনী এলাকায় ‘পরিবর্তন, নতুনত্ব, উন্নয়ন’ শিরোনামে একটি প্রচারপত্র বিলি করা হচ্ছে।

আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালে সিলেট-৩ আসনের অনেক উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গে তিনি সম্পৃক্ত ছিলেন। বর্তমানে আন্দোলন-সংগ্রামেও মাঠে রয়েছেন। তিনি দলীয় মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদী।

আবদুল আহাদ খান জামাল জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান আগামীতে নতুন নেতৃত্বের কথা বলেছেন। তিনি নতুন নেতৃত্বের প্রতিনিধি হিসেবে দলের মনোনয়ন চাইবেন।

সিলেট জেলা জাতীয় পার্টির সদস্য সচিব উসমান আলী বলেন, ২০১৪ সালে নির্বাচনের প্রস্তুতি নিলেও পার্টির সিদ্ধান্তে সরে দাঁড়িয়েছিলেন। তিনি আবারও নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। জামায়াতে ইসলামীর নেতা ও দক্ষিণ সুরমা উপজেলার সাবেক চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদও এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে পারেন বলে জানা গেছে।

Manual3 Ad Code

বিভিন্ন এলাকার জনগণের সাথে যোগাযোগ করলে জানা যায়, প্রচারনা ও উঠান বৈঠক চালিয়ে আসছেন হাবিবুর রহমান হাবিব, শাহ মুজিবুর রহমান জখন, আবু জাহিদকে, সিলেট ডেভলাপমেন্ট কাউন্সিল (এসডিসি)’র চেয়ারম্যান ও সাপ্তাহিক সিলেট প্রান্ত পত্রিকার সম্পাদক ও প্রকাশক বিশিষ্ট সমাজসেবক খন্দকার মামুন আলী আখতার এর দীর্ঘদিন যাবত তিনি প্রচারনায় আছে। বিভিন্ন স্হানে বিল্ববর্ডের মধ্য দিয়ে প্রচার প্রচারনা কমতি নেই তাহার। সাধারন জনতা চায় এইধরনের যোগ্য প্রার্থী।

এদিকে জনতার মুখে উঠে আসছে মাহবুবুর রহমান বাবুর নামও। তিনি ফেঞ্চুগঞ্জ ডিগ্রী কলেজের সাবেক ভিপি ও সিলেট ল কলেজেরও সাবেক ভিপি ছিলেন।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code