সিলেটে উলামা-মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশিত: ৬:৫০ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০১৭

সিলেটে উলামা-মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত

Manual3 Ad Code

‘উলামায়ে কেরামের ঐক্য চাই, খেলাফত ভিত্তিক রাষ্ট্র চাই’-স্লোগানে সিলেটে খেলাফত মজলিস আয়োজিত উলামা-মাশায়েখ সম্মেলন বৃহস্পতিবার বিকেলে নগরীর দরগাহ গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সোলেমান হলে অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ২০দলীয় জোটের শীর্ষ নেতা ও সংগঠনের আমীর অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইসহাক খেলাফত ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সকল ভেদাভেদ ভুলে উলামা-মাশায়েখদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

দলের নায়েবে আমীর প্রিন্সিপাল হাফিজ মাওলানা মজদুদ্দীন আহমদের সভাপতিত্বে সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের। সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দলের সিনিয়র নায়েবে আমীর ভাষাসৈনিক অধ্যক্ষ মাসউদ খান, মাওলানা আব্দুল বাসিত আজাদ, মাওলানা সাখাওয়াত হোসাইন, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা মোহাম্মদ শফিক উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আহমদ আলী কাসেমী, কেন্দ্রীয় উপদেষ্ঠা পরিষদের সদস্য হাফিজ মাওলানা নুরুজ্জামান, প্রিন্সিপাল সৈয়দ মুহিবুর রহমান, সিলেট মহানগরের সভাপতি অধ্যাপক মুহাম্মদ বজলুর রহমান, মৌলভীবাজার জেলা সভাপতি অধ্যাপক মাওলানা মুহাম্মদ আব্দুস সবুর, সুনামগঞ্জ জেলা সভাপতি মাওলানা ইমাম উদ্দিন, হবিগঞ্জ জেলা সভাপতি মাওলানা হোসাইন নূরী চৌধুরী। সম্মেলনে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীও বক্তব্য রাখেন।

Manual5 Ad Code

সম্মেলনে আমন্ত্রিত উলামাদের মধ্যে বক্তব্য রাখেন- শায়খুল হাদিস মাওলানা আব্দুস শহীদ শায়খে গলমুকাপনী, মাওলানা মোস্তফা কামাল চৌধুরী সুনামগঞ্জী, মাওলানা নুরুল ইসলাম মইজপুরী, মাওলানা আহমদ আলী, মাওলানা আব্দুল হেকিম নিশাপটি, জামেয়া তায়িদুল উলুম ফতেহপুর কামিল মাদরাসার মুহাদ্দিস মাওলানা হিফজুর রহমান, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা আব্দুস সাত্তার প্রমুখ। সম্মেলনে সিলেট বিভাগের শীর্ষস্থানীয় উলামা-মাশায়েখ ও ইসলামী চিন্তাবিগণ বক্তব্য রাখেন।

Manual5 Ad Code

মরহুম বিলাল আহমদের কবর জিয়ারতে খেলাফত মজলিসের আমীর দক্ষিণ সুরমা খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মরহুম মো: বিলাল আহমদের কবর জিয়ারত করেছেন ২০ দলীয় জোটের শীর্ষ নেতা ও খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক। বৃহস্পতিবার দুপুরে বদিকোনাস্থ জামে মসজিদে খতমে কুরআনের দোয়ার পর তিনি নেতাকর্মীদের নিয়ে তার কবর জিয়ারত করেন। কবর জিয়ারত শেষে তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাতও করেন।

এদিকে, এ কর্মসূচিতে যোগ দিতে দলের আমীর বদিকোনায় গেলে সেখানে তাকে সংবর্ধনা প্রদান করা হয়।

Manual5 Ad Code

সংবর্ধনার জবাবে তিনি বলেন, আমরা ২০ দলীয় জোটের সাথে আছি। জোটের সমর্থন নিয়ে আমরা সিলেট-২ এবং সিলেট-৩ আসনে প্রার্থী দিতে চাই। আমরা আশা করি, এ দুটি আসনে ২০ দলীয় জোট আমাদের প্রার্থীদেরকে সমর্থন দেবে। এর অন্যথা হলে আমরা বিকল্প চিন্তা করতে বাধ্য হবো।

Manual7 Ad Code

খেলাফত মজলিসের দক্ষিণ সুরমা-৩ জোনের ইনচার্জ মাওলানা সালেহ আহমদের সভাপতিত্বে ও দক্ষিণ সুরমা উপজেলা খেলাফত মজলিসের সহ-সভাপতি মাওলানা আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট-৩ আসনের খেলাফত মজলিসের সম্ভাব্য প্রার্থী ও জেলা খেলাফত মজলিসের সহ-সাধারণ সম্পাদক মাওলানা দিলওয়ার হোসাইন।

অনুষ্ঠানের অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- মাওলানা ফয়জুর রহমান নোমানী, মতিউল ইসলাম মতিন, সামসুল ইসলাম শরীফ, হাবিবুর রহমান আবদাল, মাওলানা আব্দুল খালিক, মাওলানা সাহিদুর রহমান, মাওলানা আবু সুলেমান, সাহেদ আহমদ, হেলাল আহমদ, আব্দুল্লাহ আল জাবের, মাওলানা জালাল উদ্দিন ভুইয়া, মাজেদুল ইসলাম মামুন, মাওলানা শামসুল ইসলাম, হাফিজ আব্দুল খালিক, মাওলানা আব্দুল গণি, মাওলানা আব্দুর রহিম প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code